চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় দিনের খেলাও বৃষ্টিতে পরিত্যক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ন ০৬, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সকাল থেকেই মাঝারি বৃষ্টি মিরপুরে। মাঠে আসেননি বাংলাদেশ ও পাকিস্তানের খেলোয়াড়রা। দুপুর দুটায় আনুষ্ঠানিক ঘোষণা এলো- তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত। সিরিজের দ্বিতীয় টেস্টে তাতে ড্রয়ে পরিসমাপ্তির সম্ভাবনাও বাড়ছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়েছে মিরপুর টেস্টে। অসময়ের বৃষ্টি ম্যাচের ভাগ্য নির্ধারণে রাখছে বড় ভূমিকা। আবহাওয়া ভালো হলে মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিন খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

আলোকস্বল্পতায় প্রথমদিন খেলা হয়েছে ৫৭ ওভার। রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে খেলা হয় মোটে ৬.২ ওভার।

দ্বিতীয় দিন লাঞ্চ বিরতির পর শুরু হয়েছিল দ্বিতীয় দিনের খেলা। আধাঘণ্টা পেরোতেই ফের শুরু হয় বৃষ্টি। পাকিস্তানের সংগ্রহ তখন ২ উইকেটে ১৮৮ রান।

বাবর আজমের পর ফিফটি ছুঁয়েছেন আজহার আলী। তৃতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটির অবদান ১১৮ রান। অধিনায়ক বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত আছেন।

শনিবার টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে সফরকারীরা ২ উইকেট হারিয়ে তোলে ১৬১ রান। মাঠে গড়ায় দুটি সেশন।

Reneta

প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় সেশনটি তারা পার করে নির্বিঘ্নে। বাংলাদেশ সফরে প্রথম ফিফটির দেখা পান অধিনায়ক বাবর আজম। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম নেন দুটি উইকেট।

পাকিস্তানের ইনফর্ম ওপেনার আবিদ আলিকে ব্যক্তিগত ৩৯ রানে থাকার সময় বোল্ড করেন তাইজুল। আরেক ওপেনার আব্দুল্লাহ শফিককে ২৫ রানে বোল্ড করে সাজঘরে পাঠান বাঁহাতি স্পিনার। ৭০ রানে দুই উইকেট হারানো পাকিস্তান ১১৮ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ভালো অবস্থানে আছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা টেস্টতাইজুলতাসকিনবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমিরপুর টেস্টমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT