বেলারুশে আজ তৃতীয় দফায় ইউক্রেন ও রাশিয়ার শান্তি আলোচনার কথা রয়েছে।
এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, মস্কোর দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান অব্যাহত থাকবে।
তুরস্ক ও ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে পুতিন বলেছেন, আলোচনা অথবা যুদ্ধের মাধ্যমে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে।
অন্যদিকে ইউক্রেনের মারিউপোলে আবারও সাময়িক যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়েছে রাশিয়া। বন্ধ রয়েছে নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া।
রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমের শহর বুচা, হোস্টোমেল এবং ইরপিনে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। চলছে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা। বাড়ছে হতাহতের সংখ্যা।
রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র।







