চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃণমূল ফুটবলে অবদান রাখতে চায় ‘ফুটবল ফিয়েস্তা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৮
স্পোর্টস
A A

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের সবচেয়ে অ্যাকটিভ ফুটবল গ্রুপগুলোর মধ্যে ‘ফুটবল ফিয়েস্তা’ অন্যতম। গ্রুপটির বয়স মাত্র ৪ বছর হলেও ধীরে ধীরে সবসয়সী ফুটবলপ্রেমীদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। গ্রুপ সংশ্লিষ্টরা বলছেন, সঠিক দিক নির্দেশনা পেলে দেশের ফুটবলে তৃণমূল পর্যায়ে ভূমিকা রাখতে চান তারা।

দেশীয় ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল, ইউরোপিয়ান ফুটবল নিয়ে আলোচনা-সমালোচনার সঙ্গে বিভিন্ন ফেসবুক ইভেন্ট করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে ফুটবল ফিয়েস্তা।

কিছুদিন আগেই গ্রুপটির সদস্য সংখ্যা পঞ্চাশ হাজারে পৌঁছেছে। এমন মাইলফলককে স্মরণীয় করে রাখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে গ্রুপের অ্যাডমিন, মডারেটররা।

Banglabid

শুধুমাত্র গ্রুপে ফুটবলের প্রতি ভালোবাসার জন্যই সিলেট, বগুড়া, কুমিল্লা, মুন্সীগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ থেকে গ্রুপের সদস্যরা একদিনের জন্য চলে এসেছিলেন ঢাকায়। গ্রুপের প্রতি সবার ভালোবাসাই যেটা সম্ভব করেছে। ভার্চুয়াল জীবনের মানুষগুলোর সাথে একটিবার সামনাসামনি সাক্ষাৎ করা, ফুটবল তর্ক-বিশ্লেষণগুলোকে সামনাসামনি উপলব্ধি করার উপলক্ষই ছিল এই টুর্নামেন্ট আয়োজনের নেপথ্যে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের মাঠে দেড়শ জনের মতো সদস্য, অ্যাডমিন, মডারেটর মিলে অসাধারণ একটি ফাইনাল উপভোগ করে। যেখানে ফিয়েস্তা ফাইটার্স ২-০ গোলে ফিয়েস্তা সার্কাসকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত ফিয়েস্তা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।

তবে গ্রুপটির বিশেষত্ব আসলে অন্য জায়গায়। শুধু ফেসবুকের মধ্যেই তারা কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জায়গায় তরুণ ফুটবলারদের নিয়ে টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছে।

Reneta

২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের এমএমসি বয়েজ হোস্টেল মাঠে ‘ময়মনসিংহ ক্লাসিকো’ নামে প্রথমবার ম্যাচ আয়োজন করে ‘ফুটবল ফিয়েস্তা’।

এছাড়া চলতি বছরের ২৪ এপ্রিল বসুন্ধরা কিংস আয়োজিত এসবিএফ কার্নিভালে অংশগ্রহণ করে ফুটবল ফিয়েস্তা। প্রথমবার অংশগ্রহণ করেই দলটি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়।

বাংলাদেশের বিভিন্ন জেলায় তৃণমূল পর্যায়ে ভালো ফুটবলার রয়েছে মনে করিয়ে দিয়ে গ্রুপটির সংশ্লিষ্টরা চ্যানেল আই অনলাইনকে বলেছেন, খুব শিগগিরই তারা বাফুফের পরিচালনা পর্ষদের কাছে চিঠির মাধ্যমে দেখা করার অনুমতি চাইবেন। দেশের বিভিন্ন জেলায় গ্রুপের যেসব সদস্য আছেন, তাদের নিয়ে বিভিন্ন জেলার আনাচে কানাচে থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে কাজ করবেন।

‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে যদি আগামীদিনের মোনেম মুন্না, কায়সার হামিদদের দিয়ে আমরা সাহায্য করতে পারি সেটাই হবে অনেক বেশি পাওয়া।’ ফেসবুক গ্রুপটির সংশ্লিষ্টদের ভাবনা ও স্লোগান এখন এমনই!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

এই জয় শুধু জয় নয়, বিশ্বের জন্যও বার্তা: তামিম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT