চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুষার-মিজানুরদের ‘দুর্ভাগ্য’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: প্রথম শ্রেণির ক্রিকেটে আলো ছড়িয়ে আসা আবু জায়েদ রাহি টেস্ট দলে জায়গা মজবুত করে ফেলেছেন অল্পসময়েই। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আছেন ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও। সিলেটের আরেক পেসার খালেদ আহমেদ টেস্ট খেলার মঞ্চ পেয়ে গেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে।

অথচ রানের ফল্গুধারা ছুটিয়েও টেস্ট দলে আসতে পারছেন না তুষার ইমরান, মিজানুর রহমানদের কেউ। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে কয়েকবছর ধরেই বেশ ধারাবাহিক তুষার-মিজানুর। জিম্বাবুয়ের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে মিজানুর জায়গা পেলেও তুষারকে আরেকটু বড় মঞ্চে পরখ করার প্রয়োজন মনে করেননি নির্বাচকরা।

প্রথম শ্রেণির ক্রিকেটে বোলাররা পারফরম্যান্সের প্রতিদান পেলেও ব্যাটসম্যানরা কেনো পাচ্ছেন না? ব্যাখ্যা দিয়েছেন হাবিবুল বাশার সুমন। সিলেটে টেস্ট দলের সঙ্গে থাকা এ নির্বাচক বললেন, ‘ব্যাটসম্যানের সংখ্যা অনেক বেশি(হাসি)। জাতীয় দলে যারা আছে তারা ভালো করছে। তারা পারফর্ম করায় জায়গা ফাঁকা হচ্ছে না। যদি দেখেন সবাই পারফর্ম করছে, বাইরে যারা আছে তাদের জন্য দুর্ভাগ্য বলতে পারেন।’

‘আবার আমাদের জন্য সৌভাগ্য বলতে পারেন দলে যারা আছেন তাদের অন্য কাউকে দিয়ে অদলবদল করতে পারছি না। আমাদের দলটা এত ভালো হয়ে গেছে।’

রাহির টেস্ট অভিষেক হয়েছিল অ্যান্টিগায়। খালেদের হতে পারে নিজ শহর সিলেটে। স্টেডিয়ামটির অভিষেকের মঞ্চে সুযোগ এলে দুই লোকালবয় যেন চাপ সামলে ম্যাচটা উপভোগ করেন সেটি পরামর্শই হাবিবুলের।

‘যেহেতু ঘরের মাঠে খেলা, রাহি আর খালেদের উপর আলাদা একটা চাপ থাকবে। আমি চাইব তারা যেন খেলাটা উপভোগ করে। বাংলাদেশ দলে যাদের নেয়া হয়, ভালো পারফর্ম করার জন্যই নেয়া হয়। খালেদকে বেশকদিন থেকেই আমরা নার্সিং করছি, এইচপিতে, ‘এ’ দলে। ওর পথচলাটা এই টেস্ট দিয়েই হবে যদি সুযোগ পায়। আশা করি ভালো করবে।’

Reneta

খালেদের বোলিংয়ের বিশেষত্ব নিয়ে হাবিবুল বাশার বললেন, ‘লম্বা সময় ধরে একই জায়গায় বল করতে পারে। সে খুব ফিট খেলোয়াড়। টেস্ট ম্যাচে যেটা হয় একটা ছন্দে অনেকক্ষণ ধরে বল করতে পারে। পেস আছে, বাউন্স আছে। ওর উচ্চতাটা খুব ভালো, যার জন্য বাড়তি বাউন্স পেয়ে থাকে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়ালকে উড়িয়েও মেসিকে মিস করছে বার্সা

পরবর্তী

সরকার পরিবর্তন হলে উন্নয়ন বন্ধ হয়ে যায়, তেমন দুর্ভাগ্য যেন না আসে: প্রধানমন্ত্রী

পরবর্তী

সরকার পরিবর্তন হলে উন্নয়ন বন্ধ হয়ে যায়, তেমন দুর্ভাগ্য যেন না আসে: প্রধানমন্ত্রী

রায়প্রদানকারী আদালত প্রাঙ্গণ

বাজে মৌজার ‘বাজে’ জমি বাজেয়াপ্ত

সর্বশেষ

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT