চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার পরিবর্তন হলে উন্নয়ন বন্ধ হয়ে যায়, তেমন দুর্ভাগ্য যেন না আসে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয়, সরকার পরিবর্তন হলে সব বন্ধ হয়ে যায়। তেমন দুর্ভাগ্য যেন আর না আসে।

সোমবার বিকেলে রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতালের এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা চিকিৎসা সেবার কথা চিন্তা করে কমিউনিটি মেডিকেল চালু করেছিলাম কিন্তু তা বন্ধ করে দেয়া হয়েছে। আমরা চিকিৎসা সেবা উন্নত করতে যে সকল প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি তা যেন ঠিক মতো শেষ করতে পারি তার জন্য আপনাদের ভোট লাগবে। জনগণ নিশ্চয় নৌকা মার্কায় ভোট দিবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রায়ই বলতাম পঙ্গু হাসপাতালের পঙ্গু দশা। তখন এই হাসপাতালে কোন লিফট ছিলো না, উন্নত যন্ত্রপাতি ছিলো না। আমরা এসে তা করেছি। আমরা সরকার গঠন করার পর চিকিৎসা সেবার উন্নত করতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছি।
আমাদের দেশে অনেক উন্নতমানের চিকিৎসা দেয়া হয়।অন্য কোনো দেশের চিকিৎসক, নার্স আমাদের দেশের মত এত ভালো ও আন্তরিকতার সঙ্গে সেবা করেন না।

তিনি বলেন, আামাদের আগে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। তা না হলে তারা কিভাবে উন্নত সেবা দিবে। চিকিৎসা সেবায় দক্ষ মানব গড়ে তুলতে আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি।

‘আমরা অনেক গুলো কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। শিশুদের ইকুয়েপমেন্ট, মেডিকেল ইকুয়েপমেন্ট উপর কর কমিয়ে দিয়েছিলাম বলেই আজ চিকিৎসা সেবা উন্নত হয়েছে। আমরা ইতিমধ্যে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছি, ২০৪১ সালের মধ্যে উন্নত ও ২১০০ সালের মধ্যে আমাদের ডেল্টা প্লান প্রণয়ন করা হয়েছে।’

Reneta

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সম্প্রসারণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত হাসপাতাল ভবনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন,যে প্রতিষ্ঠান করা হল তার প্রতি যত্ম নিবেন, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এটাই প্রত্যাশা করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুষার-মিজানুরদের ‘দুর্ভাগ্য’

পরবর্তী

বাজে মৌজার ‘বাজে’ জমি বাজেয়াপ্ত

পরবর্তী
রায়প্রদানকারী আদালত প্রাঙ্গণ

বাজে মৌজার ‘বাজে’ জমি বাজেয়াপ্ত

বুদ্ধিজীবীদের সঙ্গে গোল টেবিল বৈঠকে বসছে প্রতিবন্ধী ঐক্য পরিষদ

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT