আন্তর্জাতিক

তুর্কি হামলায় ভেঙ্গে পড়লো রাশিয়ার যুদ্ধবিমান (ভিডিও)

তুর্কি হামলায় ভেঙ্গে পড়লো রাশিয়ার যুদ্ধবিমান (ভিডিও)

আকাশসীমা লঙ্ঘন করায় সিরিয়া অভিযানে অংশ নেওয়া রাশিয়ার একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হলেও পাইলটরা আগেই বের হতে পেরেছিলো বলে জানিয়েছে রাশিয়া।

তুরস্কের অভিযোগ বিমানটি দেশটির আকাশসীমা লঙ্ঘন করে। সেসময় সতর্ক করার কোনো জবাব না পেয়ে তুর্কি এফ-১৬ বিমানের মাধ্যমে সেটিকে ভূপাতিত করা হয়।

তবে সুখোয়-২৪ বোমারু বিমানটি সিরিয় আকাশ সীমায় থাকা অবস্থায় তুরস্কের ভূখণ্ড থেকে সেটিকে গুলি করা হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আকাশসীমা লঙ্ঘন না করার যথেষ্ট তথ্য-প্রমাণ আছে বলেও জানানো হয়।

বিষয়:আইএস রাশিয়া বিমান রাশিয়া-আইএস রাশিয়া-সিরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…