চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় তুর্কি বাহিনীর সবচেয়ে প্রাণঘাতী দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনীর চালানো অভিযানে কুর্দি বাহিনী পাল্টা আক্রমণ চালালে শনিবার একদিনেই সাতজন সেনা নিহত হয়েছে। অভিযান শুরুর পর এ দিনটিকেই তুরস্কের জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন হিসেবে বর্ণনা করা হচ্ছে।

আফরিন শহরে ওয়াইপিজি গেরিলারা তুরস্কের ট্যাঙ্ক বহরে হামলা চালালে সেখানে পাঁচ তুর্কি সেনা নিহত হয়। অপর দুটি হামলায় আরও দুই তুর্কি সেনা নিহত হয়। এ নিয়ে তুরস্কের অভিযানটিতে সব মিলিয়ে ১৪ জন তুর্কি সেনা নিহত হলো।

এ ঘটনার পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, “দ্বিগুণের বেশি মূল্য দিতে হবে।”

কুর্দি ওয়াইপিজি গেরিলাদের আফরিন থেকে উৎখাত করতে গত ২০ জানুয়ারি ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’ শুরু করে তুর্কি সেনারা। তুরস্ক সরকারের বক্তব্য, তুরস্ক সীমান্তকে সন্ত্রাসমুক্ত করাই এ অভিযানের লক্ষ্য।

তুরস্কের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আফরিনের উত্তর-পূর্ব এলাকায় শেখ হারুয-এ কুর্দি-মার্কিন সমর্থিত ওয়াইপিজি বিদ্রোহীরা সেনা ট্যাংকের ওপর হামলা চালায়।

কুর্দি বিদ্রোহীরা অবশ্য বলছে, তুরস্কের এই অভিযানে হাজার হাজার মানুষ ঘরহারা হয়েছে। শনিবার সিরিয়ান কুর্দি স্বাস্থ্য কর্মকর্তা জানান, অন্তত ১৫০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং ৩০০ মানুষ আহত হয়েছে অভিযান শুরুর পর থেকে। তবে কোন গণমাধ্যম স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কসিরিয়াসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT