চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে ১০ হাজার ফেসবুক-টুইটার ব্যবহারকারীর বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থনের তদন্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সন্ত্রাস বা জঙ্গিবাদে সমর্থনের সন্দেহে ১০ হাজার ব্যবহারকারীর বিরুদ্ধে তুরস্ক তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ওই ব্যবহারকারীদের বিরুদ্ধে অনলাইনে সরকারি কর্মকর্তাদের অপমান করা অথবা মন্ত্রণালয়ের ভাষায়, ‘সন্ত্রাস সম্পর্কিত কর্মকাণ্ড’ চালানোর অভিযোগ আনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘দৃঢ়তার সঙ্গে’ চালানো হচ্ছে।

বিবিসি জানিয়েছে, গত ছয় মাসে এ ধরণের অভিযোগে সরকার ৩,৭১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এর মধ্যে ১,৬৫৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আরও ৮৪ জনকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে।

তুরস্কে প্রায়ই টুইটার বা ফেসবুকের মতো সামাজিক মাধ্যম ব্যবহার বন্ধ করে দেয়া হয়। বিশেষ করে বিভিন্ন বোমা হামলার ঘটনার পর এটা বেশি করা হয়। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে, এই ব্ল্যাকআউটগুলো আসলে জঙ্গি প্রোপাগান্ডা বা বক্তব্য ছড়িয়ে পড়া ঠেকানোর উদ্দেশ্যে হিসেব করেই করা হয়।

তবে তুরস্ক সবসময়ই এই বক্তব্য অস্বীকার করে এসেছে। অতীতে বড় ঘটনার পর ইন্টারনেটে এ ধরণের ব্ল্যাকআউটের কারণ হিসেবে সরকার অতিরিক্ত ব্যবহারকারীর চাপকেই দায়ী করেছে। গত সোমবার তুরস্কে রুশ রাষ্ট্রদূত হত্যার পরও দেশটিতে ইন্টারনেট সেবায় বড় ধরণের ব্যাঘাত ঘটে।

Reneta

অন্যদিকে জঙ্গি হামলায় সম্প্রতি তুরস্কে ১৪ সেনা সদস্য নিহত হওয়ার পর সিরিয়ায় সেনাবাহিনীর পাল্টা অভিযানে ৬৮ আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু। ওই অভিযানে এক সেনা সদর দপ্তরসহ আইএসের ১৪১টি চিহ্নিত অবস্থান ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসজঙ্গিতুরস্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT