চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানে তিন হাজার আটক, ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

দেড় শতাধিক মৃত্যু, প্রায় দেড় হাজার আহত এবং প্রায় তিন হাজার সেনাকে বন্দি করার মাধ্যমে শেষ হলো তুরস্কের রক্তাক্ত ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টা। দেশটির প্রধানমন্ত্রীর বিনালি ইলদিরিম একে দেশটির ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি কালো দাগ’ মন্তব্য করে সেনাবাহিনীর একাংশের এই ‘অপচেষ্টা’ শেষ হয়েছে বলে ঘোষণা করেন। ষড়যন্ত্রকারীরা তাদের বিচারের মুখোমুখি হবে বলেও টেলিভিশনে দেয়া বক্তৃতায় জানান ইলদিরিম।

ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় ১৬১ জনের বেশি নিহত, ১ হাজার ৪৪০ জন আহত এবং ২ হাজার ৮৩৯ জন সেনাকে আটক করা হয়।

সরকার উৎখাত চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাইয়ে ১৫ তারিখের রাত, শুক্রবার তুরস্কের গণতন্ত্রের জন্য জন্য একটি কালিমা’। ‘আমরা জটিল সমস্যা প্রতিহত করতে সক্ষম করতে হয়েছি’ বলেও দাবি করেন তিনি।

অভ্যুত্থান চেষ্টার পর ‘পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ উল্লেখ করে এর সাথে জড়িত থাকার সন্দেহে ২ হাজার ৮৩৯ জন সেনাকে আটক করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও অভ্যুত্থানের চেষ্টা সরকার ও জনগণ নস্যাৎ করে দিতে সফল হয়েছে বলে জানান। ঘটনাটিকে ‘রাষ্ট্রদোহী কর্মকাণ্ড’ উল্লেখ করে তিনি দাবি করেন, এখনো তার সরকারের হাতেই তুরস্কের ক্ষমতা রয়েছে।

আঙ্কারা, ইস্তাম্বুলসহ বিভিন্ন এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণ ঘটিয়ে সশস্ত্র বাহিনীর একটি অংশ ক্ষমতা দখলের চেষ্টা করেছিল বলে জানান ভারপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল উমিত দুন্দার। তবে এই অভ্যুত্থানের পেছনে মূল পরিকল্পনাকারী কে, তা এখনো জানা সম্ভব হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কে সেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT