চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে ব্যর্থ সেনা অভুত্থান দিবসে জাতীয় ছুটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর এক বছর পেরিয়েছে। এই ঘটনা স্মরণ করছে দেশটি। সেনা বাহিনীর একটি অংশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ক্ষমতা থেকে সরাতে চাইলে তা ব্যর্থ হয়।

সে রাতে এরদোয়ানের দেয়া এক ভিডিও বার্তায় রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। এই ঘটনায় ২৬০ জন নিহত এবং দুই হাজার ১৯৬ জন আহত হন। গ্রেফতার করা হয় ৫০ হাজার লোককে।এর মধ্যে অন্তত ১৩০ জন ছিলেন সাংবাদিক। সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয় ৭ হাজার জনকে। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরি হারান প্রায় এক লাখ ৪০ হাজার জন। এর মধ্যে শিক্ষাবিদ এবং সরকারি কর্মকর্তাও রয়েছেন।

দিনটিকে ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে ইস্তাম্বুলের রাস্তায় রাস্তায় বিশাল বিলবোর্ড, পোস্টার টানানো হয়েছে। এসবে ফুটে উঠেছে সেবাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে আসা অভ্যুত্থান বিরোধী জনগণের প্রতিবাদের দৃশ্য।

রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট সমর্থকদের র‌্যালি হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভন্ডামি’র অভিযোগ এনে এরদোয়ান বলেছেন – তারা সেদিন অভ্যুত্থানের ফল কি হয় তা দেখার জন্য অপেক্ষা করছিল।

এই অভ্যুত্থান চেষ্টার জন্য তুরস্ক সরকার যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করলেও গুলেন এই অভিযোগ অস্বীকার করে আসছেন। অপরদিকে তুরস্ক সরকারের অনুরোধ সত্বেও গুলেনকে দেশে ফেরত পাঠাতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরদোগানতুরস্কতুরস্কে সেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT