চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে আরো ৪ হাজার সরকারি কর্মকর্তা চাকরিচ্যুত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

গত জুলাইয়ে হওয়া ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার দায়ে নতুন করে আরো প্রায় ৪ হাজার সরকারি কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে তুরস্ক সরকার।

চাকরিচ্যুতদের মধ্যে এক হাজারেরও বেশি বিচার মন্ত্রণালয়ের কর্মী, প্রায় হাজার খানেক সেনা সদস্য এবং বিমানবাহিনীর ১শ’রও বেশি পাইলট রয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানিয়েছে বিবিসি।

তুর্কি সরকার এক আনুষ্ঠানিক প্রজ্ঞাপনে বলেছে, ওই ব্যক্তিদের কিছু সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে, যেগুলো দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ – এমন সন্দেহ থেকে তাদের বরখাস্ত করা হয়েছে।

গত বছরের জুলাইয়ে হওয়া সেনা অভ্যুত্থানের চেষ্টার পর পুলিশ, সেনা সদস্য এবং সাধারণ সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ বহু মানুষকে বরখাস্ত এবং গ্রেফতার করা হয়েছে। গত বুধবারই ৯ হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন। গ্রেফতার হয়েছেন কমপক্ষে হাজারখানেক লোক।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের প্রতি আনুগত্যের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এই গুলেনই তুরস্কের অভ্যুত্থান ষড়যন্ত্রের মূল হোতা বলে দাবি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের। অবশ্য গুলেন বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছেন।

Reneta

এছাড়া জারি করা ভিন্ন আরেকটি ফরমানে তুরস্কের টিভি চ্যানেলগুলোতে প্রচারিত সবগুলো ডেটিং শো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রেমঘটিত সম্পর্ক করানো নিয়ে তৈরি অনুষ্ঠানগুলো অনেক আগে থেকেই সরকারের পক্ষ থেকে বিতর্কিত ছিল।

এর আগে শনিবার দেশটিতে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া বন্ধ করে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কতুরস্ক সেনা বিদ্রোহতুরস্কে সেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব বাঘ দিবসে হবে ‘প্যান প্যাসিফিক টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি, ২৫ উড়োজাহাজ নিয়ে ২০ গন্তব্যে ফ্লাইট

জুলাই ১৭, ২০২৬

দুর্দান্ত জয়ে তৃতীয় ম্যাচকে ‘ফাইনাল’ বানাল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT