আন্তর্জাতিক

তুরস্কে গাড়ি বোমা হামলায় ৭ পুলিশ কর্মকর্তা নিহত

তুরস্কে গাড়ি বোমা হামলায় ৭ পুলিশ কর্মকর্তা নিহত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের এক বাসটার্মিনালের কাছে গাড়িবোমা হামলা চালিয়ে ৭ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে অন্তত ২৭ জন। আহতদের মধ্যে ১৩ জন পুলিশ বাহিনীর সদস্য আর বাকিরা দেশটির বেসামরিক নাগরিক।

বৃহস্পতিবার সিরিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ারবাকির প্রদেশের বাগলার জেলার বাস টার্মিনালের কাছে এ গাড়িবোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

পুলিশের একটি গাড়ি ওই এলাকা অতিক্রম করার সময় পার্ক করে রাখা একটি গাড়িতে বোমার বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।

বোমার বিস্ফোরণে অসংখ্য যানবাহন, ভবন ও বাসটার্মিনালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও ওই সংবাদমাধ্যমটিতে জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে দেশটির নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলা চালিয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…