চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে অভ্যুত্থানের চেষ্টা: নিহত অর্ধশতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় কমপক্ষে ৯০ জনের মৃত্যু এবং আরও ১১৫৪ জনের আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। এছাড়া অভ্যুত্থানের সঙ্গে জড়িত ১৫৬৩ জনকে গ্রেফতারের দাবি করেছে তুর্কি বিচার মন্ত্রণালয়।

অভ্যুত্থানকারীদের ব্যবহৃত বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার নির্দেশও সেনাবাহিনীকে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। এর আগে বিদ্রোহী সেনাসদস্যদের একটি হেলিকপ্টার আকাশে থাকা অবস্থায় তা গুলি করে ভূপাতিত করা হয়।

তুরস্কের পার্লামেন্ট ভবনের সামনে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হেলিকপ্টার হামলায় পুলিশ সদর দপ্তরে ১৭ পুলিশ সদস্য নিহত হয়েছে। তবে পার্লামেন্ট ভবনের সামনের বিস্ফোরণে হতাহতের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এখনো সেনাবাহিনীর চিফ অব স্টাফের অবস্থান সম্পর্কেও কিছু জানা যায়নি। তবে অভ্যুত্থানের চেষ্টাকারী ৬০ জন ইতোমধ্যে এরদোগান সরকারের কাছে আত্মসমর্পন করেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেনা অভ্যুত্থান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বলেছেন, সেনাবাহিনীর সংস্কার প্রয়োজন।

ইস্তাম্বুল ও আঙ্কারা বিমানবন্দরের সব ফ্লাইট চালু হয়েছে। অভ্যুত্থানের পর অংশ নেয়া সেনাবাহিনীর সদস্যরা রাজধানীতে মার্শাল ল’ এবং কারফিউ জারি করে। তবে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার কথা বললেও কারফিউ তুলে নেয়নি দেশটির সরকার। অবশ্য সেই কারফিউ চলছে বেশ ঢিলেঢালাভাবে। মানুষজন ধীরে ধীরে রাস্তায় বেরিয়ে আসছে। অল্প কিছু গাড়ি ও ট্যাক্সি চলছে।

Reneta

দেশটিতে সব গুরুত্বপূর্ণ স্থাপনা এখনো বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগও। তুরস্কে থাকা অন্যান্য দেশের নাগরিকদের সাবধানে ও সজাগ থাকার পরামর্শ দিয়েছে তাদের নিজ নিজ দেশের সরকার।

শুক্রবার রাতে পার্লামেন্ট ভবনে বোমা হামলার মধ্য দিয়ে অভ্যুত্থান শুরু করে তুর্কি সেনাবাহিনীর একাংশ। তারা সরকার উচ্ছেদ করে ক্ষমতা দখলের দাবি করে। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে ও মানবাধিকার রক্ষায় সশস্ত্র বাহিনী ক্ষমতা দখল করেছে বলে বিবৃতিতে জানানো হয়। ‘শান্তি পরিষদ’ এর মাধ্যমে দেশ চলছে এবং কার্ফিউ ও সামরিক আইন জারির ঘোষণা দেওয়া হয় বিবৃতিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক সেনা বিদ্রোহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এমন ছেলে জঙ্গি হবে ভাবতেও পারিনি’

পরবর্তী

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

পরবর্তী

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ব্রাজিল অলিম্পিকের নিরাপত্তা মহড়া

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT