চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুমি সচিব সাধু হলে আজ আমি ড্রাইভার আজ চোর বটে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৪৯ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে উল্টোপথে গাড়ি চালানোর দায়ে নিয়মিতই মামলা ও জরিমানা করা হলেও বিশেষ করে ভিআইপিদের উল্টোযাত্রা বন্ধ করতে পারছিল না পুলিশ। বিষয়টি সড়কে যানজটের অন্যতম কারণ বলে বিবেচিত। তাই এর বিরুদ্ধে এবার জোরালো অভিযান শুরু হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, গত কয়েকদিনে এরকম অভিযানে যাদের গাড়িকে উল্টোপথে যাবার সময় আটকানো হয়েছে তাদের অনেকেই উর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এছাড়াও ছিল প্রতিমন্ত্রী, সাংসদ, সচিব, প্রকৌশলী, রাজনীতিবিদ, পুলিশ, সাংবাদিক, বিচারক ও ব্যবসায়ীদের গাড়ি। এদের প্রায় সকলেই তখন গাড়িতে ছিলেন। এমনকি সরকারের একজন সচিবের গাড়ি পরপর দু’দিন উল্টো পথে চলার দায়ে ধরা পড়ে। অথচ এসব সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে আইনের রক্ষক হয়ে সাধারণ মানুষকে আইন মানার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা। কিন্তু তারা তা না করে আইন অমান্য করলেও এসব ঘটনায় মামলা ও জরিমানা উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে না হয়ে শুধু চালকদের বিরুদ্ধে হয়েছে বলে জানা যায়। আমরা মনে করি, উল্টো পথে চলা এসব ভিআইপির বদলে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এই ঘটনা ক্ষমতাসীনদের অবৈধভাবে ক্ষমতা চর্চ্চার পথ বন্ধ করবে না। কেননা তারা ক্ষমতাধর ও প্রভাবশালী বলে পার পেয়ে যাবেন, এই ঘটনার পর বিষয়টি তাদের মনে আরও বদ্ধমূল হয়ে যেতে পারে। তাই এ ধরনের আকস্মিক অভিযান দীর্ঘমেয়াদে কোন সুফল বয়ে নাও আনতে পারে। ক্ষমতাধরদের উল্টো পথে চলা বন্ধ করতে চলমান অভিযান প্রশংসাযোগ্য হলেও ক্ষমতাবানদের বিরুদ্ধে মামলা না হওয়ার বিষয়টি অনেকের কাছে পুরোপুরি গ্রহণযোগ্য নাও হতে পারে। তারা নিজেরা যখন গাড়িতে ছিলেন তখন শুধু চালকের উপর দোষ চাপানো যুক্তিযুক্ত নয়। তাই এখন থেকে এ বিষয়ে পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা আরও বেশি মনোযোগী হবেন বলে আমরা আশা করি। পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে প্রভাব-প্রতিপত্তির জোরে আইন না ভেঙে সঠিক পথে চলার জন্য আমরা আহ্বান জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT