চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুচ্ছ ঘটনায় যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০২২
- সেমি লিড, অপরাধ, জনপদ, যশোর
A A

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইউনুস আলী খান (৫৫) এবং আইয়ুব আলী খান (৬০) নামে দুই ভাই নিহত হয়েছেন।

যশোর ডিবি পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চৌগাছার টেঙ্গুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নিহত আইয়ুব আলীর ছেলে আসাদুজ্জামান খান রনি (৩০) গুরুতর আহত হয়েছেন।

নিহতরা চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের আব্দুর রহমান খানের ছেলে। গুরুতর আহত আসাদুজ্জামান খানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রমিক ঠিক করা নিয়ে ইউনুস আলীর সঙ্গে স্থানীয় দোকানি মুকুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুকুল ও তার স্বজনরা ইউনুসকে মারধর করেন। ইউনুস বাড়ি ফিরে মারধরের কথা জানালে তার ভাই আইয়ুব আলী ও ভাতিজা আসাদুজ্জামান ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানান।

ওই সময় মুকুল, তার ভাই বিপুল, বিল্লাল ও তাদের বাবা আফজাল খান মিলে ইউনুস, আইয়ুব ও আসাদুজ্জামান খানকে বটি দিয়ে কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় তাদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউনুস ও আইয়ুব আলীকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আসাদুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Reneta

এদিকে, এঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।

যশোর ডিবি পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার ঘটনার জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুই ভাইকে কুপিয়ে হত্যাযশোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেপ্তার

পরবর্তী

উইকেটশূন্য মোস্তাফিজ, হেরেছে দিল্লীও

পরবর্তী

উইকেটশূন্য মোস্তাফিজ, হেরেছে দিল্লীও

ইসরায়েলের ব্যস্ততম সড়কে বন্দুকধারীর হামলা, নিহত ২

সর্বশেষ

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT