চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকেটশূন্য মোস্তাফিজ, হেরেছে দিল্লীও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দিল্লী ক্যাপিট্যালসের প্রথম ম্যাচের একাদশে ছিলেন না মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করে পান ৩ উইকেট, ম্যাচ জিতেছিল দিল্লী। এরপর তৃতীয় ম্যাচে বোলিংয়ে রান তেমন না দিলেও থাকলেন উইকেটশুন্য, দিল্লীও হেরে বসল।

বৃহস্পতিবার রাতে ডিহোয়াই পাতিল স্টেডিয়ামে হওয়া ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে দিল্লী ক্যাপিট্যালস।

টসে হেরে আগে ব্যাট করা দিল্লী ৩ উইকেটের বেশি না হারালেও স্কোরবোর্ডে ১৪৯ রানের বেশি তুলতে পারেনি। জবাবে লক্ষ্ণৌ ২ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

দিল্লী ক্যাপিট্যালস: ১৪৯/৩ (২০ ওভার), ১৫৫/৪ (১৯.৪ ওভার) (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৬ উইকেটে জয়ী)

দিল্লীর ওপেনার পৃথ্বী শ ৩৪ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬১ রানের আগ্রাসী ইনিংস খেলে দিল্লিকে বড় স্কোরের দিকেই নিচ্ছিলেন। তবে বাকি ব্যাটাররা সেভাবে রানএর গতি বাড়াতে পারেননি। ডেভিড ওয়ার্নার কেবল ৪ রান করে আউট হন। রোভম্যান পাওয়েল করেন ৩ রান।

রিশভ পান্ট ৩৯ রানে অপরাজিত থাকলেও বল খেলেন ৩৬টি। সারফারাজ খান করেন ৩৬ রান, বল খেলেন ২৮টি। এই দুই ব্যাটার টি-টুয়েন্টি সুলভ ব্যাটিং না করাতেই দিল্লি বড় সংগ্রহ গড়তে পারেনি।

Reneta

লক্ষ্ণৌর হয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট পান রবি বিষ্ণোই। একটি উইকেট পান কৃষ্ণাপ্পা গৌথাম।

অধিনায়ক লোকেশ রাহুলকে নিয়ে ওপেনিং জুটিতে লক্ষ্ণৌকে ৭৩ রান এনে দেন কুইন্টন ডি কক। রাহুল ২৫ বলে ২৪ রান করে ফিরলে জুটি ভাঙে। এভিন লুইস করেন ৫ রান।

দলীয় ১২২ রানের মাথায় কুলদ্বীপ যাদবের বলে ফেরেন আক্রমণাত্মক ব্যাটিং করা ডি কক। ৫২ বলে তিনি ৯ চার ও ২ ছক্কায় করেন ৮০ রান। দীপক হুদা ১১ রান করে সাজঘরে ফেরেন। লক্ষ্ণৌকে জয়ের বন্দরে নিয়ে যান ১৯ রান করা ক্রুনাল পান্ডিয়া ও ৩ বলে এক চার ও এক ছক্কায় ১০ রান করা আয়ুষ বাদোনি।

কাটার মাস্টার মোস্তাফিজ ৪ ওভারে ২৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। কুলদ্বীপ যাদব নেন ২ উইকেট। একটি করে উইকেট পান ললিত যাদব ও শার্দুল ঠাকুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২২দিল্লি ক্যাপিট্যালসমোস্তাফিজলক্ষ্ণৌ সুপার জায়ান্টসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT