চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র শীতে রংপুরে ১৩ জনের মৃত্যু

মেরিনা লাভলীমেরিনা লাভলী
৯:১১ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, রংপুর
A A
রংপুর-তীব্র শীতে মৃত্যু

তীব্র শীতে রংপুর বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়েছে ২০ হাজারেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। শীতে বিশেষ সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের।

শৈত্যপ্রবাহে নাকাল উত্তরাঞ্চলের জনগোষ্ঠী। হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড শীতে নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজার রহমান জানিয়েছেন, বেশি রোগী মেডিসিন ও শিশু ওয়ার্ডে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমেদ জানান, ১ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ছাড়াও রংপুর বিভাগে ডায়রিয়ায় ১১ হাজার ১৯ জন, এআরআই রোগে ৪ হাজার ৩৯৪ জন ও শীতজনিত অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে ৬ হাজার ১০২ জন।

এদের মধ্যে ১৩ জনের মৃত্যুর কথা উল্লেখ করা হলেও বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা আরও বেশি। শীতজনিত রোগ থেকে বাঁচতে তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তীব্র শীতরংপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

আলাভেসকে হারিয়ে বার্সার সাথে পয়েন্ট কমিয়েছে রিয়াল

এপ্রিল ২২, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, সরবরাহে শঙ্কা

এপ্রিল ২২, ২০২৬

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

এপ্রিল ২২, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬

১০ মিনিটের অমনোযোগ! নিভে যায় ছোট্ট প্রাণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT