চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র বর্ষণে মুম্বাইয়ে ১৬ জনের মৃত্যু, সরকারি ছুটি ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৯
আন্তর্জাতিক
A A
মুম্বাই-তীব্র বৃষ্টি-নিহত

এক রাতের তীব্র বৃষ্টিতে দু’টি পৃথক দুর্ঘটনায় ভারতের মুম্বাই ও পার্শ্ববর্তী শহর থানেতে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এনডিটিভি জানিয়েছে, মুম্বাইয়ের মালাড় ইস্টে মঙ্গলবার ভোরে বৃষ্টিতে একটি সীমানা প্রাচীর ধসে পড়ে ১৩ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হয়েছে। আরও ৩ থেকে ৫ জন ধ্বংসস্তুপে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

রাজ্য সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে থানের কল্যাণ এলাকায় একটি স্কুলের বাইরের দেয়ালের একাংশ দু’টি কুড়েঘরের ওপর ধসে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ বছর বয়সী একটি শিশুও রয়েছে।

বৃষ্টিতে অসংখ্য রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় মফস্বলগামী এবং দূরপাল্লার অনেকগুলো ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বৃষ্টির পানিতে আটকে যাওয়া মফস্বলগামী তিনটি ট্রেন থেকে যাত্রীদেরকে উদ্ধার করেছে রেলওয়ে প্রটেকশন ফোর্স।

ভয়াবহ বৃষ্টিপাতে আগাম সতর্কতা হিসেবে মঙ্গলবার মুম্বাইয়ে সরকারি ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। সোমবার রাতে এ ঘোষণা দেয়া হয়।

Reneta

এক টুইটবার্তায় জরুরি দরকার ছাড়া লোকজনকে ঘরের ভেতর থাকতে পরামর্শ দিয়েছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নভিসের কার্যালয়। কেননা মঙ্গলবার ছুটি চলাকালে মুম্বাইয়ে শুধু জরুরি সেবাসমূহই চালু থাকবে।মুম্বাই-তীব্র বৃষ্টি-নিহত

বৈরি আবহাওয়ায় বাতিল হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। সোমবার রাতে বৃষ্টির মধ্যে স্পাইসজেটের একটি উড়োজাহাজ মুম্বাই বিমানবন্দরের মূল রানওয়েতে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে পিছলে ছিটকে পড়ে যাওয়ায় রানওয়েটি বন্ধ করে দেয়া হয়।

উড়োজাহাজটি এখনো মূল রানওয়েতেই আটকে আছে। এ কারণে মুম্বাই বিমানবন্দরের এক নম্বর রানওয়ে দিয়েই আপাতত সবগুলো ফ্লাইট চলাচল করছে।

রোববার থেকে শুরু হয়ে গত দু’দিনে মুম্বাইয়ে গত দশ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে বেড়েছে যানজট, ডুবে গেছে নিচু এলাকাগুলোর ঘরবাড়ি। এর মধ্যে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেয়াল ধসভারতভারত-দেয়াল ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT