তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধি

ফাইল ছবি
উজানের পাহাড়ী ঢল আর বৃষ্টিতে মঙ্গলবার বিকেল থেকে তিস্তা নদীর পানি বাড়ছে। পানি বাড়ার কারণে প্লাবিত হয়েছে নীলফামারী ও লালমনিরহাট অংশে তিস্তা নদীর নিম্নাঞ্চল।
হঠাৎ তিস্তা নদীতে পানি বাড়ায় চরাঞ্চলের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






