চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিশার অভিনয় নিয়ে আবারও পরমব্রতর মুগ্ধতা

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
১:২৮ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৭
বিনোদন
A A
তিশা

তিশা

‘হলুদবনি’ ছবিতে নুসরাত ইমরোজ তিশার অভিনয় নিয়ে আবারও মুগ্ধতা প্রকাশ করেছেন কলকাতার এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক পরমব্রত ভট্টাচার্য। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, সেখানে তিনি বলেছেন, ‘তিশার সঙ্গে কাজ করার জন্যও এই ছবিটা করা। বাংলাদেশে ওরকম শক্তিশালী অভিনেত্রী খুব কমই আছে।’

তিনি আরও বলেন, ‘আনন্দলোক পত্রিকায় সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্পটা পড়েছিলাম। গল্পের জন্যই এই ছবি করা। জঙ্গল, দোল পূ্র্ণিমার শরীর, মাটির রুক্ষতা ঘিরে থাকবে ছবির তিন চরিত্রকে। দুজন নারীর মাঝে কাজ করতে বেশ লাগছে।’

গত সপ্তাহে পশ্চিমবঙ্গে ঝাড়খন্ডের হাজারিবাগ এলাকায় ছবিটির শুটিং হলো। পরিচালনা করছেন মুকুল রায় চৌধুরী। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

‘হলুদবনি’ ছবিতে তিশা

‘হলুদবনি’ ছবিতে আরও অভিনয় করছেন পাওলি দাম। তার চরিত্রের নাম ‘কস্তুরি’। তিনি বললেন, ‘আসলে গল্পটা শুধু প্রেম বা সম্পর্কে থেমে থাকে না। এই গল্প বাস্তবিক অর্থে একটা যুগের আত্মকথা। পরমকে ছবিতে অন্যরকম চরিত্রে পাওয়া যাবে। কিশোর প্রেম আর শরীরী আকর্ষণের মাঝে ঘুরবে এই ছবি।’

গল্পে চাকরি আর নগরজীবনের দম বন্ধ আবহাওয়ায় ক্লান্ত কস্তুরি। সে ফিরতে চায় সবুজবেলার কৈশোর হলুদবনিতে। পাহাড়, নদীর শান্তিতে। কিন্তু সেই কাছে যাওয়ার মধ্যে সে বুঝতে পারে হলুদবনি আজ আর তার নেই! শিকড়ের কাছে হয়তো সবাই ফিরতে চায়। কিন্তু শিকড় মানেই কি জমি? বাড়ি? মাটি?

গতকাল বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে পরমব্রত জানান, ​‘হলুদবনি’ ছবির জন্য তিনি ঢাকায় আসছেন ১০ এপ্রিল। থাকবেন ২১ এপ্রিল পর্যন্ত। এ সময় ঢাকায় পহেলা বৈশাখ উদ্‌যাপন করবেন তিনি।

‘হলুদবনি’ ছবিতে পরমব্রত ও পাওলি দাম
Reneta

এর আগে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আড্ডায় পরমব্রত চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘ছবিতে চারটি চরিত্র—তিনটা মানুষ আর একটা জঙ্গল। একটি পুরুষ দুটি নারী। পুরুষটি আমি আর দুজন নারীর একজন তিশা আর অন্যজন পাওলি দাম।’

তিশার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে পরমব্রত বলেছিলেন, ‘খুব ভালো। তিশার সঙ্গে এবারই প্রথম কাজ করেছি। এর আগে দেখেছি তিশার “টেলিভিশন” ছবিটি। কয়েকটি নাটকও দেখেছি। এবার কাজ করতে গিয়ে বুঝেছি, তিশা অনেক বড় মাপের একজন অভিনেত্রী। আর তা হয়তো তিশা নিজেও জানেন না।’

‘হলুদবনি’ ছবিতে তিশার অভিনয় নিয়ে বললেন, ‘ছবিতে তিশার চরিত্র আর তাতে তিশার অভিনয় সবার চোখে পড়বে। সবার নজর কাড়বে। আরেকটা ভালো কাজ বেরিয়ে আসছে।’

ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন সৈকত মিত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিশাপরমব্রত চট্টোপাধ্যায়হলুদবনি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT