চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সিটিতেই আওয়ামী লীগের জয়ের আভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A

গত কয়েকটি নির্বাচনের মতো বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়েও রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার-আরডিসিকে দিয়ে জরিপ চালিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ওই জরিপের ফলাফলে তিন সিটিতেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের বিজয়ের পূর্বাভাস দেয়া হয়েছে।

মাসব্যাপী পারিচালিত আরডিসির জরিপে উঠে এসেছে, কোন দলের প্রার্থী কতটা এগিয়ে রয়েছে।

২০১৮ সালের জুলাই মাসে করা জরিপে বরিশালে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এগিয়ে রয়েছেন ৪৪ শতাংশ সমর্থন নিয়ে, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন ৫৮ শতাংশ এবং সিলেটে বদর উদ্দিন আহমেদ কামরান এগিয়ে রয়েছেন ৩৩ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে।

ওই জরিপে সিটি নির্বাচনে আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বি বিএনপির মেয়র প্রার্থীদের মধ্যে বরিশালে মজিবর রহমান সরোয়ারের পক্ষে বলেছেন ১৩.১ শতাংশ ভোটার, রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে ১৬.৪ শতাংশ এবং সিলেটে আরিফুল হক চৌধুরীর পক্ষে সমর্থন জানিয়েছেন ২৮.১ শতাংশ ভোটার।

এছাড়া বরিশালে অন্যান্য প্রার্থীদের সমর্থন দিয়েছেন ০.৮ শতাংশ ভোটার।সিদ্ধান্তহীন ছিলেন ২৩.৫ শতাংশ এবং উত্তর দেননি ১৫.৯ শতাংশ ভোটার।বরিশাল সিটি কর্পোরেশনের ১,২৪১ নিবন্ধিত ভোটারের মাঝে এই জরিপটি চালানো হয়।

রাজশাহীতে অন্যান্য প্রার্থীদের সমর্থন দেন ০.৯ শতাংশ ভোটার। সিদ্ধান্তহীন ছিলেন ১২.৩ শতাংশ এবং উত্তর দেননি ৯.৬ শতাংশ ভোটার। সিটি কর্পোরেশনের ১,২৯৪ নিবন্ধিত ভোটারের মাঝে এই জরিপটি চালানো হয়।

সিলেটে জরিপ চালানো হয় ১,১৯৬ নিবন্ধিত ভোটারের মাঝে। সেখানে অন্যান্য প্রার্থীরা ভোটারের সমর্থন পান ১.৩ শতাংশ। সিদ্ধান্তহীন ছিলেন ২৩.০ শতাংশ এবং উত্তর দেননি ১২.৬ শতাংশ ভোটার।

এ নিয়ে ফেসবুকে দেয়া এক পোস্টে জয় বলেন, এই জরিপে অংশ নিয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধিত ভোটাররাই। আরডিসির সঙ্গে সম্পৃক্ত হয়ে বিগত পাঁচ বছর ধরে বিভিন্ন মতামত জরিপ পরিচালনা করা হচ্ছে। তাদের গবেষণা পদ্ধতি ও ফলাফল আমার কাছে সবসময় খুবই সঠিক মনে হয়েছে।

‘তবে মধ্যরাত পর্যন্ত নির্বাচনী প্রচারণায় ফলাফলে আরো একটু পার্থক্য আসতে পারে।  গবেষণায় আসা তথ্য ভুলের মাত্রা ধরা হয় + থেকে -২.৫ পর্যন্ত।’

তিনি যোগ করে বলেন, তাই গবেষণা থেকে বলা যায় বরিশাল ও রাজশাহীতে আওয়ামী লীগ সহজেই এগিয়ে থাকবে। তবে সিলেটে আমরা অল্প খানিকটা এগিয়ে রয়েছি তবে সেটাও বলার মতো নয়।

ফেসবুক পোস্টে জয় আরো বলেন, বিএনপি ক্রমাগত অভিযোগ করেই যাচ্ছে।  সত্য কথা হচ্ছে তারা তাদের সমস্ত জনপ্রিয়তা হারিয়েছে। আর বিগত বছরগুলোতে আরো বেশি বেশি জনপ্রিয়তা পেয়েছে আওয়ামী লীগ।  বিএনপি আর এখন আওয়ামী লীগের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়।

তারপরও গাজীপুর নির্বাচনের কথা মাথায় রেখে এই তিন সিটি নির্বাচনের সময়ে দলের সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের আরো বেশি সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

ট্যাগ: লিড নিউজসজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উচ্চ রক্তচাপে যা খাওয়া বারণ

পরবর্তী

প্রাক্তন স্ত্রীকেই বিয়ে করছেন হৃত্বিক!

পরবর্তী

প্রাক্তন স্ত্রীকেই বিয়ে করছেন হৃত্বিক!

সতর্কবার্তাসহ রুবেলকে এক ডিমেরিট পয়েন্ট

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT