চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সংস্করণেই হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:২০ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ সফরে হোয়াইটওয়াশ হওয়াকে একরকম নিয়মই বানিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। এবারও ব্যতিক্রম হয়নি। টেস্ট-ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ (২-০) হয়েছে দলটি। বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের কাছে স্রেফ উড়ে গেছে তারা।

বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শেষ টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ষোলোআনা সাফল্য পেয়েছে বাংলাদেশ। এক সিরিজে তিন সংস্করণেই সিরিজ জয় টাইগার ক্রিকেটে এটিই প্রথম।

জিম্বাবুয়ে-১১৯/৭ (২০ ওভার), বাংলাদেশ-১২০/১ (১৫.৫ ওভার)

একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজে ৩-০তে হারলেও দ্বিতীয় ম্যাচে কিছুটা লড়াই করতে পেরেছিল তারা। পরে আর পাত্তাই পায়নি। টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে দুর্দান্ত দাপট দেখিয়ে। প্রথমটি ৪৮ রানে, দ্বিতীয়টি ৯ উইকেটে।

বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে তামিম ইকবালকে দেয়া হয়েছিল বিশ্রাম। তার জায়গায় খেলানো হয় তরুণ ওপেনার নাঈম শেখকে। লিটন দাসের সঙ্গে তার ওপেনিং ‍জুটিই বাংলাদেশকে নিয়ে যায় জয়ের কাছে। ১২০ বলে ১২০ রানের সহজ লক্ষ্যে বাংলাদেশ পৌঁছায় ১৫.৫ ওভারে, নাঈমের উইকেটটি হারিয়ে।

ওপেনিং জুটিতে আসে ৭৭ রান। টি-টুয়েন্টিতে ওপেনিং জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান বাংলাদেশের। ৩৪ বলে ৩৩ রান করে নাঈম ক্রিস্টোফার এমপফুর বলে ক্যাচ দিলে ভাঙে জুটি। সৌম্য সরকারকে নিয়ে পরে লিটন ম্যাচ শেষ করে ফেরেন।

Reneta

লিটন ৪৫ বলে ৬০ রানের হার না মানা ইনিংস খেলেন। মারেন ৮টি চার। সৌম্য ১৬ বল খেলে ২০ রানে থাকেন অপরাজিত। মারেন দর্শনীয় দুটি ছক্কা। ২৫ বল হাতে রেখেই ম্যাচ জেতে বাংলাদেশ।

প্রথম ম্যাচে আগে ব্যাট করে দুইশ ছোঁয়া দল শেষটায় বেছে নেয় বোলিং। তাতে ক্ষতি হয়নি, বরং লাভই হয়েছে। পরখ করা হয়েছে আন্তর্জাতিক অভিষেক ঘটা পেসার হাসান মাহমুদকে। কোনো উইকেট না পেলেও করেছেন নিয়ন্ত্রিত বোলিং। ৪ ওভারে দিয়েছেন ২৫ রান। বাকি পাঁচ বোলারই পেয়েছেন উইকেট।

আল-আমিন হোসেন ও মোস্তাফিজুর রহমান নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন, আফিফ হোসেন ও মেহেদী হাসান।

স্বাগতিকদের বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণের সামনে বোতলবন্দী হয়ে পড়েন জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা। কিছুটা ব্যতিক্রম ছিলেন ব্রেন্ডন টেলর। অভিজ্ঞ ব্যাটসম্যান ৪৮ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস না খেললে সফরকারীদের একশ রান তোলাই হয়ে যেত কঠিন পথ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT