চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন মাসে সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে ১২ শতাধিক প্রাণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় গত তিন মাসে ১ হাজার ২শ’ ১২ জন নিহত ও ২ হাজার ৪শ’ ২৯ জন আহত হয়েছেন। নিহতের তালিকায় ১৫৭ নারী ও ২১৫ শিশু রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় মহাসড়ক, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়কসহ সারা দেশে এসব প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির (এনসিপিএসআরআর) নিয়মিত মাসিক জরিপ ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ প্রতিবেদন প্রকাশ করে। ২২টি বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং আটটি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে ৩শ’ ৮৩টি দুর্ঘটনায় ৫৩ নারী ও ৭১ শিশুসহ ৪শ’ ১১ জনের প্রাণহানি এবং ৭শ’ ২৫ জন আহত হয়েছে। ফেব্রুয়ারিতে ৪শ’ ১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪শ’ ১৫ জন ও আহত হয়েছেন ৮শ’ ৮৪ জন। নিহতের তালিকায় ৫৮ নারী ও ৬২ শিশু রয়েছে। মার্চে ৩শ’ ৮৪টি দুর্ঘটনায় ৪৬ নারী ও ৮২ শিশুসহ ৩শ’ ৮৬ জন নিহত ও ৮শ’ ২০ জন আহত হয়েছেন।

জাতীয় কমিটির পর্যবেক্ষণে দুর্ঘটনা বৃদ্ধির জন্য ১০টি কারণ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো-

১. চালকদের প্রতিযোগীতামূলক মনোভাব ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো

২. দিনভিত্তিক চুক্তিতে চালক, কন্ডাক্টর অথবা হেল্পারের কাছে গাড়ি ভাড়া দেয়া

৩. অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক নিয়োগ

৪. সড়কে চলাচলে পথচারীদের অসতর্কতা

৫. বিধি লঙ্ঘন করে ওভারলোডিং ও ওভারটেকিং

৬. দীর্ঘক্ষণ বিরামহীনভাবে গাড়ি চালানো

৭. ত্রু টিপূর্ণ গাড়ি চলাচল বন্ধে আইনের যথাযথ প্রয়োগের অভাব

৮.জনবহুল এলাকাসহ দূরপাল্লার সড়কে ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ না করা

৯. সড়ক-মহাসড়কে মোটরসাইকেলসহ তিন চাকার যানবাহন চলাচল বৃদ্ধি

১০. স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিনচালিত ক্ষুদ্রযানে যাত্রী ও পণ্য পরিবহন।

এ বিষয়ে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বলেন, পর্যবেক্ষণে দেখা গেছে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। শুধু আইন দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা যাবে না। এর বিরুদ্ধে জাতীয় জাগরণ সৃষ্টি করতে হবে। এছাড়া সড়কের ওপর নির্ভরশীলতা কমাতে নৌ ও রেল যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত ও আধুনিকায়ন করা আবশ্যক। নাহলে নিকট ভবিষ্যতে সড়ক দুর্ঘনা আরও ভয়ংকর রূপ নেবে।

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইকার্দিকে সরিয়ে দিতে ইন্টার সমর্থকদের হুমকি!

পরবর্তী

পবিত্র শবে মেরাজ আজ

পরবর্তী
শবে মেরাজ

পবিত্র শবে মেরাজ আজ

আট গোলের থ্রিলারে নায়ক সেই মেসি

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT