চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বিশিষ্ট নাগরিককে ‘আইএস’ পরিচয়ে হত্যার হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ০৫, মে ২০১৯
অপরাধ
A A

ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) পরিচয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

আইএস সমর্থিত বাংলা সাময়িকী ‘লোন উলফ’র মার্চ সংখ্যায় তাদেরকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

এরই মধ্যে প্রাণনাশের হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল।

Banglabid

এ নিয়ে জানতে চাইলে ডিএমপির ধানমন্ডি জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) হাসিন-উজ জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, শনিবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় নিরাপত্তা ঝুঁকিতে থাকায় জিডি করেন সুলতানা কামাল।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ চ্যানেল আইঅনলাইনকে বলেন, সুলতানা কামালেন পক্ষে একজন থানায় এসে সাধারণ ডায়েরিটি করেছেন।

‘উগ্রবাদীরা একটি প্রকাশনায় ‘লোন উলফ’ নামে সুলতানা কামালসহ বেশ কয়েকজন নাগরিককে হত্যার হুমকি দিয়েছে বলে জিডিতে উল্লেখ করেছেন তিনি।

Reneta

এমন আশঙ্কা থেকে নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় জিডি করেন সুলতানা কামাল।’-যোগ করেন আব্দুল লতিফ।

জিডির পরিপ্রেক্ষিতে সুলতানা কামালের বাড়িতে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন: সুলতানা কামালের বাড়িতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তার বাড়ির আশপাশে দায়িত্ব পালন করা টহল পুলিশকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা ‘লোন উলফ’ এ তাকে হত্যার বিষয়টি প্রকাশ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন সুলতানা কামাল।

পত্রিকায় বলা হয়, সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা করা হবে। গত বছরের মার্চে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর ‘লোন উলফ’ হামলা করেছিল বলে উল্লেখ আছে ওই মুখপত্রে।

‘লোন উলফ’ বা একাকী মুজাহিদ আইএসের সেইসব সদস্য, যারা চিন্তাধারা সমর্থনের পাশাপাশি একাকী হামলা চালনায় পারদর্শী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসের হুমকিমুনতাসীর মামুনশাহরিয়ার কবিরসুলতানা কামাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে তিনশ’ শিক্ষার্থীর লাল কার্ড প্রদর্শন

পরবর্তী

রমজানে মশলাদার খাবার এড়াবেন যে কারণে

পরবর্তী

রমজানে মশলাদার খাবার এড়াবেন যে কারণে

'নোলক' ছবির প্রযোজককে কারণ দর্শানোর নোটিশ

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT