আদালত

তিন বিচারপতির ছুটি মঞ্জুর

করোনা

অসদাচরণের অভিযোগে প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষাপটে হাইকোর্টের তিন বিচারপতিকে কয়েকদিন বিচারকাজ থেকে বিরত রাখার পর তাদের করা ছুটির আবেদন মঞ্জুর হয়েছে।

হাইকোর্টের এই তিন বিচারপতি হলেন; বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক।

শনিবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, প্রধান বিচারপতির হাইকোর্টের এই তিন বিচারপতির ছুটি মঞ্জুর করেছেন। তবে কত দিনের জন্য ছুটি, তা বলেননি সুপ্রিম কোর্টের এই কর্মকর্তা।

গত ২২ আগস্ট সুপ্রিম কোর্টের মুখপাত্র সাংবাদিকদের বলেন, হাইকোর্টের তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সাথে পরামর্শক্রমে তাদের বিচারকার্য থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা অবহিত করা হয় এবং পরে তারা ছুটির প্রার্থনা করেন।

ওইদিন থেকে হাইকোর্টের কার্যতালিকায় এই তিন বিচারপতির নাম আর আসেনি।

বিষয়:তিন বিচারপতি হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…