চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিন আগে বাবার সঙ্গে শেষ কথা হয়েছিল সুশান্তের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ১৪, জুন ২০২০
বিনোদন
A A

অন্য সব দিনের মতোই রবিবার দুপুরে খেতে বসেছিলেন কৃষ্ণ কুমার সিং। এমন সময় জানতে পারলেন মুম্বাই থেকে ফোন এসেছে তার। ভাবলেন ছেলে সুশান্ত সিং হয়তো খোঁজ খবর নিতে ফোন দিয়েছেন। কিন্তু ফোনের অপর পাশে মুম্বাই পুলিশে কণ্ঠ, জানালেন সুশান্ত আর নেই।

সুশান্ত সিং এর বাবা পাটনা থাকেন। ২০০২ সালে তিনি হারিয়েছেন স্ত্রীকে। ছেলের মৃত্যুর খবর শুনে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পাড়া-প্রতিবেশী ও বন্ধুরা তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন।

তিন দিন আগেও বাবাকে ফোন করে সাবধানে থাকতে বলেছিলেন সুশান্ত। বাড়ির বাইরে যেতে মানা করেছিলেন। করোনাভাইরাসের কারণে বাবাকে নিয়ে দুশ্চিন্তা করতেন। তার বাবার দেখাশোনার কাজে নিয়োজিত লক্ষ্মী দেবীর সঙ্গেও শেষবার কথা বলেছিলেন তিনি। অনুরোধ করেছেন তার বাবাকে দেখে রাখার জন্য।

রবিবার সকালে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। বাড়ির পরিচারক পুলিশকে খবর দেন। কখন, কোন সময় এই ঘটনা ঘটেছে তা নিয়ে এখন কোনও তথ্য মেলেনি।

সুশান্ত সিং রাজপুতের বয়স হয়েছিলো মাত্র ৩৪ বছর। এরমধ্যেই বেশকিছু ভালো সিনেমা উপহার দিয়েছেন তিনি। ক্রিকেটার এম এস ধোনির আত্মজীবনী নিয়ে নির্মিত ‘দ্য আনটোল্ড স্টোরি’ তে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন সুশান্ত। তার সর্বশেষ সিনেমা ‘ছিছোড়ে’ ব্যবসাসফল হয়েছিল। ১৫০ কোটি রুপির বেশি আয় করেছিল ছবিটি। হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুশান্ত সিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্লাস্টিকের গৃহস্থালি পণ্যের উপর ভ্যাট অব্যাহতি চায় বিপিজিএমইএ

পরবর্তী

করোনাকালে সাইকেলকে যাতায়াতের মাধ্যম করতে ভারত সরকারের পরামর্শ

পরবর্তী

করোনাকালে সাইকেলকে যাতায়াতের মাধ্যম করতে ভারত সরকারের পরামর্শ

বাজেট উত্থাপন ছাড়াই ঢাবি সিনেট অধিবেশন মুলতবি, ছিলেন না অনেক গুরুত্বপূর্ণ সদস্য

সর্বশেষ

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT