চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনব্যাপী কলকাতা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সোসাইটির উদ্যোগে আগামি ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২০। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানটির পর্দা নামবে ২০ ডিসেম্বর।

উৎসবের বিস্তারিত জানাতে ৮ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল সাংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা বিশ্বনাথ বসু, ফেস্টিভ্যাল ডিরেক্টর শুভঙ্কর মজুমদার, ফেস্টিভাল প্রোগ্রাম ডিরেক্টর অঙ্কিত বাগচি সহ‌ আরো অনেকে।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা মহামারির কারণে অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এবারের উৎসব আয়োজনটি। সিনেমা সংশ্লিষ্ট গুণী ব্যক্তিত্বরাই আছেন বিচারক হিসেবে। তাদের নির্বাচিত‌ ৪৭ টি দেশের ৯৬ টি চলচ্চিত্র দেখানো হবে এই উৎসবে।

তারমধ্যে মিশরের মোরাদ মোস্তফার হ্যানেট ওয়ার্ড, জেডজিম তেরজিখির ‘সেলুন’, আফগানিস্তানের ডায়ানা সাকিব জামালের ‘রোকাইয়া’ অন্যতম।

এই উৎসবে বাছাইকৃত চলচ্চিত্রগুলো ১০ টি বিভাগে সম্মাননা দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়াও সদ্য প্রয়াত প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে একটি বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হবে।

উৎসব পরিচালক শুভঙ্কর মজুমদার বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতারা ততোটা স্বীকৃতি পায়না যতটা বিশ্বের অন্যান্য জায়গায় দেয়া হয়। বিশ্বের অধিকাংশ চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আলাদা বিভাগ থাকে কিন্তু ভারতে তা অতি নগন্য। আমরা স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য প্লাটফর্ম হিসেবে আছি এবং নির্মাতাদের আর্থিক ও প্রযুক্তিগত সার্বিক সহযোগিতা করার চেষ্টা করছি‌।’

Reneta

উৎসবের প্রোগ্রাম ডিরেক্টর অঙ্কিত বাগচি বলেন,‘সাউথ এশিয়ান দেশগুলোর অনেক দেশ যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান বিশ্ব চলচ্চিত্র প্রাঙ্গণে সুবিধা থেকে বঞ্চিত। তাই আমাদের চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্য বহির্বিশ্বের সাথে এই অঞ্চলের নির্মাতাদের আরো কাছে পৌঁছে দেয়া এবং দিক নির্দেশনা দেয়া। তাদের জন্য এমন একটা ইকোসিস্টেম তৈরি করা যেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা নিজেদের ভয়েস তুলে ধরতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি।’

চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও উৎসবে আরো থাকছে আন্তর্জাতিক মানের সিরিজ মাস্টারক্লাস। যা শুরু হবে ১২ ডিসেম্বর থেকে এবং চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ফিল্ম প্রডিউসিং, পিচিং, ফান্ডিং, ফেস্টিভ্যাল পাবলিসিটি, ফিল্ম জার্নালিজম সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাস্টারক্লাসগুলো হবে। স্বাধীন এবং নতুন নির্মাতাদের কথা চিন্তা করে কোনো ফি রাখা হয়নি বলেও জানানো হয়।

ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সোসাইটির ওয়েবসাইট (https://ifsofindia.org/) থেকে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ উৎসবে অংশগ্রহণ করে চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসবকমলেশ্বর মুখার্জীচলচ্চিত্রনির্মাতাফিল্মলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT