চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দফা ভূমিকম্পে আজকেও কাঁপলো নেপাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ পূর্বাহ্ন ১০, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

নেপালে আজ রোববার সকালেও তিন দফা ভূকম্পন অনুভূত হয়েছে। সেগুলো তেমন শক্তিশালী না হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনটি ভূকম্পনের মধ্যে সর্বোচ্চটির মাত্রা ছিলো ৪ দশমিক ৪ এবং সর্বনিম্ন ভূকম্পনটি ছিলো ৪ মাত্রার। তবে ক্ষয় ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় রাত ১ টা ৫০ মিনিটে প্রথম ভূকম্পনটি অনুভূত হয়।এর মাত্রা ছিলো ৪ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমান্ডুর ১’শ কিলোমিটার পূর্বের জেলা সিন্ধুপালচক জেলায়। গত মাসের শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি হচ্ছে সিন্ধুপালচক। এই ভূকম্পনের পর রাত ২টা ৪৪ মিনিটে ৪ মাত্রার আরেকটি ভূকম্পন হয়। এটির উৎপত্তি স্থল ছিলো নেপালের উদয়পুর জেলায়। সর্বশেষ ভূকম্পনটি অনুভূত হয় সকাল ৬ টা ৩৪ মিনিটে। উৎপত্তি স্থল ছিল সিন্ধুপালচকে তিব্বতের কাছাকাছি এলাকায় বলে জানিয়েছে নেপালের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র।

২৫ এপ্রিল ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয় নেপাল। ওই ভূমিকম্পে ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ভয়াবহ ভূমিকম্পটির পর থেকে আজ সকাল পর্যন্ত মোট ১৫৬ টি ছোট-মাঝারি মাত্রার আফটার শক বা মৃদু ভূকম্পনে থেকে থেকে কেঁপে উঠছে নেপাল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেপালভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিতে শেয়ারবাজার চাঙ্গা

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখে নিরাপত্তা জোরদারে যেসব বিষয় নিষিদ্ধ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

এপ্রিল ১, ২০২৬

টানা তৃতীয় বিশ্বকাপে থাকছে না ইতালি, টিকিট পেল ৫ দেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইডেনে এক দশকে যেভাবে কমে গেলো হত্যাকাণ্ড

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT