চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন গির্জায় আত্মঘাতী হামলায় ‘এক পরিবার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১৩, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের সুরাবায়া শহরে ৩টি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় একটি পরিবারের সদস্যরা জড়িত। এমনটি জানিয়েছে দেশটির পুলিশ।

এই হামলায় কমপক্ষে ১১ জন নিহত ও ৪০ জনের মতো আহত হয়েছেন।

একজন মা তার দুই শিশু সন্তানকে নিয়ে একটি গির্জায় হামলা চালায় এবং সেই নারীর স্বামী ও তিনজন ছেলে সন্তান অন্য দুটি গির্জায় হামলা চালায় বলে জানিয়েছেন পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান।

পুলিশ জানায়, ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শহরে তিনটি বিস্ফোরণ মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘটেছে।

এছাড়া চতুর্থ আরেকটি গির্জায় হামলা হওয়ার আগেই তা ঠেকানো গেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববারের এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি দল কথিত ইসলামিক স্টেট (আইএস)। ২০০৫ সালের পর দেশটিতে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করা হচ্ছে।

Reneta

শুরুতে দেশটির গোয়েন্দা সংস্থা ধারণা প্রকাশ করে, আত্মঘাতী হামলাগুলো আইএসের থেকে অনুপ্রাণিত দেশীয় সংগঠন জেমাহ আনশারুত দৌলাহ’র (জেএডি) কাজ হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন করে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো হামলাটিকে ‘বর্বরোচিত’ অ্যাখ্যা দিয়ে বলেন, অপরাধীদের নেটওয়ার্ক ভেঙ্গে দিতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

রোববারেই পুলিশ জানায়, তারা কিয়ানজুরে ও পশ্চিম জাভায় সন্দেহভাজন চার জেএডি সদস্যকে হত্যা করেছে এবং দুইজনকে গ্রেপ্তার করেছে।

বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় সম্প্রতি জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এর ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) এই হামলা।

এর কয়েকদিন আগেই রাজধানী জাকার্তার অদূরে একটি উচ্চ-নিরাপত্তা বিশিষ্ট কারাগারে জঙ্গিবাদের দায়ে আটক কয়েদিদের সঙ্গে বন্দুকযুদ্ধে ইন্দোনেশিয়া নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআত্মঘাতী বোমা হামলাইন্দোনেশিয়াইসলামিক স্টেট
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬

মেসির আরও কয়েক বছর খেলা উচিত: ডি মারিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা ও গ্রেপ্তার দাবি বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT