জাজ মাল্টিমিডিয়া’র কর্নধার আব্দুল আজিজের হাত ধরে সিনে দুনিয়ায় অভিষেক হয়েছে ‘অগ্নি’ কন্যা মাহিয়া মাহি’র। আবার ক্যারিয়ারে সবচেয়ে ঝড় এসেছিলো এই জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। জাজ মাল্টিমিডিয়া ও মাহিয়া মাহি তো কম জল ঘোলা করেনি।
কখনো জাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মাহি। আবার মাহির বিরুদ্ধে সম্মেলন করে আজিজ পরবর্তী জাজের কোনো সিনেমায় নায়িকা মাহিকে বাদ দিয়েছেন।
তবে হঠাৎ করেই শনিবার রাতে ফেসবুকে বেশ সরগরম ছিলো জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আব্দুল আজিজ ও নায়িকা মাহিয়া মাহিকে। প্রথমে দু’জনের দুটি ছবি শেয়ার দেন আব্দুল আজিজ। কয়েক ঘণ্টার বিরতিতে একটি ছবি শেয়ার করেন মাহি, লেখেন দীর্ঘ ক্যাপশন।
আজিজের ছবির কারণে উঠে আসা প্রশ্নের জবাব দেন। লেখেন, ‘তিনি শুধু এসেছিলেন দোয়া করতে অনেক ভালবাসা নিয়ে। এরপর আজিজ ছবি শেয়ার দিয়ে ক্যাপশন দেন ‘আমরা আমরাই’। এরপরই ছবি দুটি ভাইরাল হয়ে উঠে। লাইক ও মন্তব্য পড়তে থাকে।
এদিকে আব্দুল আজিজের ছবি শেয়ারের পর গুঞ্জন উঠেছে জাজে ফিরছেন মাহি। এ প্রসঙ্গে মাহি আরও লেখেন, ‘আপাতত জাজের সাথে কোনো কাজ হচ্ছে না। আগামী এক বছর আমি যেন সবার কাজ ভালভাবে করতে পারি তার জন্যই এই দোয়া। সবাই আমার জন্য দোয়া করবেন।’
জাজের ব্যানারে তিনি ১৩টি সিনেমায় অভিনয় মাহিকে বাদ দিয়ে বিকল্প হিসেবে নুসরাত ফারিয়া ও জলিকে নিয়ে আসে প্রতিষ্ঠানটি। নুসরাত ফারিয়ার প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ মুক্তি পেয়েছে কোরবানির ঈদে। মুক্তির অপেক্ষায় রয়েছে জলি অভিনীত ‘অঙ্গার’।
বর্তমানে জাজের কাজ বাদ দিয়ে মাহি ব্যস্ত আছেন ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কৃষ্ণপক্ষ। যা নির্মাণ করছেন মেহের আফরোজ শাওন। এছাড়া দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ও মালেক আফসারীর ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।






