চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনশ পেরোনো রেকর্ড জুটিতে ছড়ি ঘোরাচ্ছে আফগানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ন ১১, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আসগর আফগান সেঞ্চুরি ছুঁয়েছিলেন প্রথমদিনের বিকেলে, হাসমাতুল্লাহ শাহিদি ছিলেন শতকের খুব কাছে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে তিনিও পেয়েছেন তিনঅঙ্কের দেখা। দুজনের গড়া তিনশ পেরোনো রেকর্ড জুটিতে আবু ধাবি টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ছড়ি ঘোরাচ্ছে আফগানিস্তান।

আবু ধাবিতে বুধবার সিরিজের দ্বিতীয় টেস্টে নেমেছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। বৃহস্পতিবার মধ্যাহ্ন বিরতি পেরিয়ে আফগানরা তুলে ফেলেছে ৪৬৪ রান, সেটিও কেবল ৪ উইকেট হারিয়ে।

অধিনায়ক আফগান ও শাহিদি বিচ্ছিন্ন হয়েছেন চতুর্থ উইকেটে ৩০৭ রানের রেকর্ড জুটি গড়ে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যেটি চতুর্থ উইকেটে ১৮তম সর্বোচ্চ জুটি হলেও আফগান ইতিহাসের সেরা।

আন্তর্জাতিক অঙ্গনে চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটিটি ৪৪৯ রানের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেস ও শন মার্শের গড়া।

কেবল চতুর্থ উইকেট জুটিতেই নয়, যেকোনো উইকেটে আফগান ইতিহাসেরই সর্বোচ্চ রানের জুটি এটি। বলতে গেলে টেস্টে নবীন দলটির দেড়শ পেরোনো কোনো জুটিই ছিল না। এবার ৩০৭ রানের।

আফগানদের আগের সর্বোচ্চ জুটিটি ছিল দ্বিতীয় উইকেটে, ১৩৯ রানের, আয়ারল্যান্ডের বিপক্ষে ইশানুল্লাহ ও রহমত শাহর গড়া।

Reneta

আসগর সকালে ১০৬ রানে ক্রিজে এসে ফিরেছেন দেড়শ পেরিয়ে। ১৪ চার ও ২ ছয়ে ২৫৭ বলে ১৬৪ রানে থেমেছেন। ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের ষষ্ঠ টেস্টে এটি প্রথম শতক প্রাপ্তি, ক্যারিয়ার সেরা তো বটেই। আগের তিন ফিফটির একটি ৯২ রানের ছিল তার।

অধিনায়ক আসগরের দেড়শ পেরোনো ইনিংসটি আফগানদের যেকোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও। এই ম্যাচেই যেটি হাতছাড়া হতে পারে শাহিদির কাছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শাহিদি ব্যাট করে চলেছেন ১৫৩ রানে। ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানেরও এটি প্রথম টেস্ট শতক।

Jui  Banner Campaign
ট্যাগ: আবু ধাবি টেস্টআসগররেকর্ডশাহিদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT