চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনদিন অনুপস্থিত থাকলে তথ্য দিতে হবে ইউজিসিকে

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৩:৪৩ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

অসুস্থতা ছাড়া পরপর তিন কার্যকদিবস অনুপস্থিত থাকলে বিশ্ববিদ্যালয়গুলোকে
সেই তথ্য সংরক্ষণের তাগিদ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। অভিযুক্ত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে যতো তাড়াতাড়ি সম্ভব জঙ্গির দুর্নাম ঘোচানোর কাজে নেমে পরারও নির্দেশ দিয়েছে উচ্চ শিক্ষা সমন্বয় করা এই প্রতিষ্ঠানটি।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর কমান্ডো অভিযানে নিহত যে পাঁচজনের ছবি আইএস প্রকাশ করেছিল তাদের মধ্যে সবাই ছিল উচ্চবিত্ত পরিবারের সন্তান। যারা গত কয়েক মাস নিখোঁজ ছিলেন। আর ঈদের দিন শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশের গুলিতে নিহত যুবকও গত মার্চ থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

এসব ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে বেসরকারি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সবগুলো বিশ্ববিদ্যালয়কে তাদের শিক্ষার্থীর টানা অনুপস্থিতির বিষয়টি মনিটরিং করার পরামর্শ দিয়েছে ইউজিসি।

ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান বলেন, তথাকথিত ইংরেজ মাধ্যম স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় বলি না কেন নিজ দেশ সম্পর্কে জানার জন্য শিক্ষার্থীদের তেমন আগ্রহ দেখা যায় না। বিশ্ববিদ্যালয় স্থাপন করার পর সেখানে লেখাপড়া ও জ্ঞান চর্চা হচ্ছে কিনা সেদিক খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।

অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। এই সময় তিনি জঙ্গির বদনাম ঘোঁচাতে কাজ শুরু করার নির্দেশ দিয়ে তিনি।

বর্তমানে দেশে ১শ’ ৩৮টি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে ৩২ লাখ শিক্ষার্থী। বিশাল এই কর্মযজ্ঞ পরিচালনা করতে গিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে তথ্য আছে-নিষিদ্ধ জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছে দেশের প্রচুর সংখ্যক ছেলে, এমনকি মেয়েও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউজিসিগুলশান
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT