চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনদিনে একদিনের সমান খেলাও হল না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রামে জিম্বাবুয়ে বনাম বিসিবি একাদশের মধ্যকার তিনদিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে।

ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ের সামনে একটাই করণীয় ছিল, সাদা পোশাকের ক্রিকেটে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়া। আর বাংলাদেশের লক্ষ্যটা ছিল পাইপলাইনে থাকা ক্রিকেটারদের পরখ করার। কিন্তু সব ভেস্তে গেল প্রকৃতির খেয়ালের কাছে। বৃষ্টিভেজা তিনদিনের ম্যাচে শেষদিন ড্রয়ে সমাপ্তির আগে দুই দল খেলতে পেরেছে মোটে ৬৬ ওভার। ফলাফল তাই অমীমাংসিত!

টস জিতে বিসিবি একাদশের অধিনায়ক রুবেল হোসেন জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করতে পাঠান। ৪৮ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে হ্যামিল্টন মাসাকাদজার দল। বাকিদের সুযোগ করে দিতে অধিনায়ক ব্যাটিং ছেড়েছেন ৩৯ রানে। শন উইলিয়ামসও অবসর গেছেন ২৯ রান করে।

স্বাগতিক বোলাররা মোটামুটি পেরেছেন নিজেদের ঝালিয়ে নিতে। অসুস্থতার কারণে ওয়ানডে সিরিজ খেলতে না পারা পেসার রুবেল হোসেন শূন্য রানে ফিরিয়েছেন ওপেনার ব্রায়ান চারিকে। আরেক পেসার এবাদত হোসেন নিয়েছেন ২উইকেট। উইকেটরক্ষক জাকির হাসান ৩ ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন এক উইকেট।

খানিকটা ব্যাটিং করার সুযোগ পেয়ে ২ উইকেটে ৫৬ রান তোলে বাংলাদেশ। মূল দলে সুযোগ পাওয়া অলরাউন্ডার আরিফুল হক সুযোগ পেয়েছেন ব্যাটিংয়ের। ওপেনিং নেমে করেছেন মাত্র ৪ রান। ২২ রানে অপরাজিত ছিলেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমিরাতের লিগে একই দলে সাকিব-স্মিথ-আফ্রিদি

পরবর্তী

বৃহস্পতিবার থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

পরবর্তী
পিইসি

বৃহস্পতিবার থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

সংলাপে রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন দাবির সমাধানই বড় চ্যালেঞ্জ

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT