জনপদ

শাবিপ্রবি’তে তিনদফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

শাবিপ্রবি’তে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, জনসমাগম ও প্রতিবাদকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাবিপ্রবি’তে শিক্ষার্থীদের তিনদফা দাবিতে আন্দোলন, জনসমাগম ও প্রতিবাদকারীরা উপস্থিত, শান্তিপূর্ণ পরিবেশে চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজও চতুর্থবারের মতো আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। রোববার সকালে তারা ক্যাম্পাসের গোল চত্বরে জড়ো হয়ে আন্দোলন শুরু করে। এসময় ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকদের পরিবহন প্রবেশ করতে দেয়া হয়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকে প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার পদত্যাগসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক ছাত্রীরা। দফায় দফায় তাদের এই আন্দোলন চলছে। তাদের সাথে আরও শিক্ষার্থী একাত্মতা পোষণ করে আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন।

গতকাল আন্দোলন চলাকালে ছাত্রলীগের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর রাতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…