শিল্প সাহিত্য

তিনটি ‘মহাকাব্য’ এবং একজন কাইয়ুম নিজামী

কাইয়ুম নিজামী, বাংলাদেশি লেখক ও সাহিত্যিক, হাস্যোজ্জ্বল মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় লেখক কাইয়ুম নিজামী হাস্যোজ্জ্বল মুখে ছবি, তিনি বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  এবং শেখ হাসিনাকে নিয়ে তিনটি কাব্যগ্রন্থ লিখেছেন ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের নির্বাহী পরিচালক এম আর মাহবুব কাইয়ুম নিজামী।

কাব্যগ্রন্থগুলোর নাম ‘টুঙ্গি পাড়ায় জন্ম তোমার’ ‘কন্যার নাম শেখ হাসিনা’ এবং ‘হাজার কবিতায় বঙ্গবন্ধু’।

নিজেকে একজন কবি হিসেবে পরিচয় দিয়েই আনন্দ পাওয়া এই সৌখিন মানুষটি নিজের এই তিনটি কাব্যগ্রন্থকে ‘মহাকাব্য’ বলতে চান। ধৈর্য নিয়ে লিখেছেন বিপুল পৃষ্ঠার একেকটি গ্রন্থ।

তিনি বলেন, ‘মানবতা ও রাজনীতির মহা কবিকে নিয়ে মহাকাব্যের আদলে রচিত কাব্যগ্রন্থগুলোতে মহাকাব্যের নিয়মনীতি মেনেই কবিতায় বিরস, করুণরস ও প্রেমরসের প্রসার ঘটিয়েছি।’

‘টুঙ্গি পাড়ায় জন্ম তোমার’ প্রকাশ করেছে জায়েন পাবলিকেশন। ৮১১ পৃষ্ঠা বইটির মূল্য রাখা হয়েছে এক হাজার দুইশত টাকা মাত্র।

তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কন্যার নাম শেখ হাসিনা’। এই মহাকাব্যের পৃষ্ঠা সংখ্যা ১০৫৬।

কাব্যগ্রন্থটির ভূমিকায় কাইয়ুম নিজামী লিখেছেন, ‘তার কষ্টকে বুকে লালন করে লেখার চেষ্টা করেছি’।

মোট ৬টি খন্ডে ২৩০০ পৃষ্ঠার ‘হাজার কবিতায় বঙ্গবন্ধু’ কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা ১১১৮টি। সবগুলো কবিতাই বঙ্গবন্ধুকে নিয়ে লেখা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক ‘কন্যার নাম শেখ হাসিনা’ মহাকাব্যের প্রকাশনা অনুষ্ঠানে এই কবির এই কাব্য চর্চা সম্পর্কে রসিকতার ছলেই বলেছিলেন, ‘কবি কাইয়ুম নিজামী আমার মনে হয় ২৪ ঘণ্টার মধ্যে ২৬ ঘণ্টাই কবিতা লিখেন।’

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…