চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পায়ের চিহ্ন থেকে ধারণা দু’জন জঙ্গি ছিল: র‍্যাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণে সেখানে থাকা সন্দেহভাজনদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। আস্তানায় তিনটি পায়ের চিহ্ন পাওয়া গেছে। সেই হিসেবে ধারণা করা হচ্ছে অন্তত ২ জনের মরদেহ আছে।

সোমবার দুপুরে অভিযানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ভেতরে কতজন নিহত সঠিক বলা যাচ্ছে না, কারণ বিস্ফোরণে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। তিনটা পায়ের নমুনা দেখা গেছে, সেই হিসেবে ধারণা করা হচ্ছে অন্তত ২ জন নিহত হয়েছেন। বোম্ব ডিসপোজাল ইউনিট বাসাটিতে তল্লাশি চালাচ্ছে, পরিস্কার করতে সময় লাগবে।

ইতোমধ্যে জঙ্গিদের ছিন্নভিন্ন হওয়া লাশ সনাক্ত করতে সিআইডি’র ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে তিনটা থেকে র‍্যাব জঙ্গি আস্তানায় অভিযান চালায়। প্রথমে র‍্যাব সদস্যরা তাদের দরজায় নক করলে দরজা খুলেনি।

এরপর বাসার ভেতর থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছোঁড়ে। র‍্যাবও আত্মরক্ষার্থে প্রায় ১৫০ রাউন্ড গুলি ছুঁড়ে। এর মধ্যেই জঙ্গিরা ভেতর থেকে ব্যাপক বিস্ফোরণ ঘটায়।

Reneta

তিনি জানান, জঙ্গি বিরোধী অভিযানটি র‍্যাবের ধারবাহিক কার্যক্রম। দেশের সর্বশেষ জঙ্গি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

যারা জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়েছে সবাইকে ফিরে আসার আহ্বানও জানিয়ে তিনি বলেন: কেউ জঙ্গিবাদের আহ্বান জানালে বিষয়টি সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন।

ভেতরে অবস্থান করা জঙ্গিরা কোন সংগঠনের জানতে চাইলে তিনি বলেন: তারা কোন সংগঠনের প্রাথমিকভাবে নিশ্চিত নই। তাদের পরিচয়ও এখনও জানা যায়নি, এ বিষয়ে পরে জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT