চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তিতলি’র প্রভাবে ফলহীন দ্বিতীয় রাউন্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
তিতলিকে হার মানিয়েছে লিটন দাসের ১৪২ বলে ঝড়ো ২০৩ রানের ইনিংসটি

তিতলিকে হার মানিয়েছে লিটন দাসের ১৪২ বলে ঝড়ো ২০৩ রানের ইনিংসটি

প্রথমদিন সবগুলো ভেন্যুতেই খেলা হয়েছে। দ্বিতীয়দিন থেকেই শুরু ঘূর্ণিঝড় তিতলির প্রভাব বিস্তার। তৃতীয় ও চতুর্থদিন তো ভেসে গেল বৃষ্টিতেই। তাতে অমীমাংসিতভাবে শেষ হয়েছে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের চারটি ম্যাচই।

ঢাকা মেট্টো-ঢাকা বিভাগ
ফতুল্লায় ম্যাচে ছিল ফলাফলের সম্ভাবনা। তৃতীয় দিন পর্যন্ত খেলা গড়ালেও চতুর্থ দিনে পরাজয় মানতে হল বৈরি আবহাওয়ার কাছে। ম্যাচে ঢাকা মেট্টো ওপেনার সাদমান ইসলাম স্বরূপে ছিলেন। এবারের আসরে তুলে নিয়েছেন টানা দ্বিতীয় শতক। মাত্র ১১ রানের জন্য পাওয়া হয়নি ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। একই দলের হয়ে জাতীয় দলের বাইরে থাকা স্পিনার আরাফাত সানির ৭ উইকেটও ম্যাচের প্রাপ্তি। ম্যাচ যদিও ফলহীন।

রংপুর-রাজশাহী
আবহাওয়া ভালো থাকলে ফল হতে পারতো এ ম্যাচেও। চার সেঞ্চুরিতে তিনদিনে রানবন্যা হয়েছে রাজশাহীতে। স্বাগতিকদের হয়ে নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকী শতক হাঁকিয়েছেন। তাদের ছাপিয়ে ম্যাচ শেষে আলোচনায় লিটন দাসের ‘ডাবল’ সেঞ্চুরি। রাজশাহীর বোলারদের ছাতু বানিয়ে ১৪২ বলে ২০৩ রানের মারকাটারি এক ইনিংস খেলেছেন জাতীয় দলের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

বরিশাল-খুলনা
দুই দলই খেলতে পেরেছে একটি করে ইনিংস। রান হয়েছে প্রতি ইনিংসেই। শতক হয়েছে কেবল একটি। ১১২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন জাতীয় দলে ব্রাত্য থাকা খুলনার পেস-অলরাউন্ডার জিয়াউর রহমান। ৮১ রানের অপরাজিত ঝলমলে এক ইনিংস খেলেছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনও।

চট্টগ্রাম-সিলেট
তিতলির কবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারে দ্বিতীয় স্তরের চট্টগ্রাম-সিলেট ম্যাচটি। প্রথমদিনের পর বাকি তিন দিনে একটি বলও গড়ায়নি মাঠে। চট্টগ্রামের ওপেনার সাদিকুর রহমানের ১০৬ রানের ইনিংসটিই এ ম্যাচের উল্লেখযোগ্য দিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট

জুলাই ১৫, ২০২৬

এসব কারণেই লিওনেল মেসি সবার চেয়ে আলাদা

জুলাই ১৫, ২০২৬

বাসযোগ্য নগর গড়তে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর বিকল্প নেই: মির্জা ফখরুল

জুলাই ১৫, ২০২৬

আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

মসজিদ নির্মাণই এখন ববিতার সবচেয়ে বড় স্বপ্ন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT