চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিউনিসিয়াকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডের পথে বেলজিয়াম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ২৩, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রোমেলু লুকাকু করলেন জোড়া গোল। তারপর যোগ দিলেন ইডেন হ্যাজার্ড। তিনিও করলেন জোড়া গোল। দুজনের এমন দাপটের দিনে বেলজিয়ামের বিপক্ষে তিউনিসিয়া উড়ে গেছে ৫-২ গোলে। অন্য গোলটি বাতশুয়াইয়ের।

গ্রুপ ‘জি’ থেকে বেলজিয়ামের এটি দ্বিতীয় জয়। গ্রুপ পর্বে দলটির শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে, ২৯ জুন। তার আগে ২৪ জুন পানামা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটিতে ইংল্যান্ড জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত বেলজিয়ামের।

প্রথমার্ধে আক্রমণ-প্রতিআক্রমণে জমজমাট লড়াই হয়। বেলজিয়াম ৫২ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখে। প্রথম ৪৫ মিনিটে তারা গোলের দিকে সাতটি শট নেয়। দুটি তিউনিসিয়া।

বেলজিয়াম-তিউনিসিয়া এই নিয়ে চারবার মুখোমুখি হল। আগের তিনটিতে উভয় দল একটি করে ম্যাচ জিতেছে। আর একটি ড্র ছিল।

বিশ্বকাপে দল দুটি এই নিয়ে দুইবার মুখোমুখি হয়েছে। এর আগে দেখা হয়েছিল ২০০২ সালের গ্রুপ পর্বে। সেবার ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচটি।

শনিবার স্পার্টাক মস্কোয় ম্যাচের ছয় মিনিটের মাথায় পেনাল্টি পায় বেলজিয়াম। ইডেন হ্যাজার্ড দলকে এগিয়ে দেন।

Reneta

১৬তম মিনিটে রোমেলু লুকাকু ব্যবধান ২-০ করেন। মাঝমাঠের উপরে গোল থেকে ২০ গজ দূরে বল পান ড্রিস মের্টেন্স। বেশ খানিকটা পথ এগিয়ে বল দেন লুকাকুকে। আগুয়ান লুকাকু ভুল করেননি বল জালে জড়াতে।

১৮তম মিনিটে তিউনিসিয়া এক গোল শোধ দেয়। অধিনায়ক ওহাবি খাজরির ফ্রি-কিক থেকে ডিলন ব্রোন হেড করে বল জালে জড়ান।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে লুকাকু সহজতম একটি সুযোগ হাতছাড়া করেন। ঠিক তার পরের মিনিটে ব্যবধান ৩-১ করেন। ডি ব্রুইন যখন তাকে বল দেন, তখন গোলরক্ষকের সামনে তিনি একা। ঠিক সময় বলে গিয়ে নিচের দিকে টোকা মারেন। আগুয়ান গোলরক্ষকের হাতের উপর দিয়ে সেটি জালে চলে যায়। আসরে লুকাকুর এটি চতুর্থ গোল। চারটি গোল আছে পর্তুগালের রোনালদোরও।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে ব্যবধান ৪-১ করেন বেলজিয়ামের প্রথম গোলদাতা অধিনায়ক ইডেন হ্যাজার্ড। বক্সের বেশ খানিকটা বাইরে তাকে দূর থেকে বল দেন কেভিন ডি ব্রুইন। একদম নিখুঁত পাস ছিল। হ্যাজার্ড বুক দিয়ে বল নামিয়ে সামনে এগিয়ে যান। সঙ্গে লেগে ছিলেন দুজন। তাদের বিট করে আরও সামনে যেতে গোলরক্ষক বেরিয়ে আসেন। তাকে ডজ দিয়ে দারুণ দক্ষতায় ফাঁকা জালে বল পাঠিয়ে দেন।

শেষদিকেও বেলজিয়াম তাদের আক্রমণ অব্যাহত রাখে। সৃষ্টি হয় আরো কয়েকটি সুযোগ। পঞ্চম গোল আসে ৯০ মিনিটে। ইয়্যানিক ফেরেরা কারাস্কো দূর থেকে বল ফেলেন তিউনিসিয়ার বক্সে। বদলি খেলোয়াড় মিচি বাতশুয়াই উড়ন্ত বলে পা দিয়ে জাল খুঁজে নেন।

তিউনিসিয়া দ্বিতীয় গোল করে একদম শেষ মিনিটে। এই গোলের মালিক ওহাবি খাজরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT