অন্যান্য খেলা

তায়কোয়ান্দোতে এল বাংলাদেশের প্রথম সোনা

তায়কোয়ান্দোতে এল বাংলাদেশের প্রথম সোনা

পুরনো ছবি

সাউথ এশিয়ান গেমসে তায়কোয়ান্দোতে এল বাংলাদেশের প্রথম সোনা। তায়কোয়ান্দোর ২৯ বা এর বেশি ওজনের ইভেন্ট পুমসে সোনার পদক জিতেছেন দীপু চাকমা।

কাঠমান্ডুতে ১৩তম এসএ গেমসে সোমবার লাল-সবুজদের তৃতীয় পদক এবং প্রথম সোনার পদক এনে দেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য দীপু।

এর আগে এবারের আসরে বাংলাদেশকে প্রথম পদক দেন হুমায়রা আক্তার অন্তরা। কারাতে ইভেন্টে মেয়েদের এককে ব্রোঞ্জ এনেছেন তিনি।

সোমবার সাদদোবাদোর সুইমিংপুল কমপ্লেক্সে কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন অন্তরা। তার কিছু পরেই ছেলেদের এককে কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন হাসান খান সান।

বিষয়:এসএ গেমস-২০১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…