চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহলে এবার ‘গডফাদার’রাও ছাড় পাচ্ছে না

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০০ অপরাহ্ণ ৩০, মে ২০১৮
সম্পাদকীয়
A A

দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর প্রথমবারের মতো তা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অভিযান নিয়ে অনেক বড় পত্রিকা সমালোচনা করছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কোনটা চান? অভিযান চলুক নাকি বন্ধ হয়ে যাক? আমি শুধু বলবো: কাউকে ছাড় দেওয়া হবে না। মনে রাখবেন, আমি যখন ধরি ভালো করেই ধরি।’

তার এ বক্তব্যে আমরা নিশ্চিতভাবেই ধরে নিতে পারি, মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে। এ নিয়ে মানবাধিকারকর্মীরা যতই সমালোচনা করুক না কেন; অভিযান থামছে না। এমনকি এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের পরামর্শও গ্রহণযোগ্য হবে না।

সংবাদ সম্মেলনে ‘মাদকের গডফাদাররা পার পেয়ে যাচ্ছে’ এমন অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলছেন,  ‘কে গডফাদার কে কী এটা আমরা বিচার করছি না। গোয়েন্দা সংস্থা অনেক দিন ধরে কাজ করেছে। আপনারা যেটা ভাবছেন সেটা না। হুট করেই এ অভিযান শুরু হয়নি। গডফাদার যেই থাকুক ছাড়া হচ্ছে না, হবে না।

Banglabid

এটা ঠিক, চলমান অভিযানে এখন পর্যন্ত মাদকের গডফাদার হিসেবে সুপরিচিত কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সমালোচনা আছে পরিচিত একজন সংসদ সদস্যকে নিয়েও। তবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর অনেকেই আশা করছেন, এবার মাদকের গডফাদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

যদি এসব গডফাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়; তাহলে যত বড় আর যত ব্যাপক অভিযানই চালানো হোক না কেন- তার সফলতা নিয়ে প্রশ্ন থাকবেই। কারণ মাদকের মূল রেখে তার ডালপালা ছাঁটা হলেও কিছুদিন পর তা আবার বড় বৃক্ষে পরিণত হবেই।

এই অভিযানে দু’একটি ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার ঘটনা। এ নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, একটা অভিযান চালাতে গেলে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটতেই পারে। তবে তিনি নিশ্চিত করেছেন, কোনো নিরীহ ব্যক্তি শিকার হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

আমরাও তাই চাই। এ অভিযানে কোনো ব্যক্তি যেন অন্যায়ের শিকার না হন। সবচেয়ে বড় কথা; যেভাবেই হোক মাদক বন্ধ করতে হবে। তা না হলে দেশ মাদকের অভিশাপ থেকে মুক্ত হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদকবিরোধী অভিযান
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

দেরাদুনে ‘প্রথম’ বাংলাদেশ

পরবর্তী

বেসিক কেলেঙ্কারি: দুদকের তদন্তে হাইকোর্টের চরম হতাশা-ক্ষোভ

পরবর্তী
বেসিক ব্যাংক

বেসিক কেলেঙ্কারি: দুদকের তদন্তে হাইকোর্টের চরম হতাশা-ক্ষোভ

আলাদা মোবাইল ব্যাংকিং কোম্পানি করবে মার্কেন্টাইল ব্যাংক

সর্বশেষ

মহাসড়কে আইন ভাঙলেই ধরা এআই ক্যামেরায়, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন

আগস্ট ১৮, ২০২৬

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

যে কারণে আল আমিনকে ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা দিল ফিফা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT