স্পোর্টস

তাসকিন-সানি’র রিপোর্ট আজই পাওয়া যাবে: আকরাম

তাসকিন-সানি’র রিপোর্ট আজই পাওয়া যাবে: আকরাম

ব্যাঙ্গালুরু (কর্ণাটক), ভারত থেকে: বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশনের
বায়ো-মেকানিক্যাল টেস্টের রিপোর্ট আজই পাওয়া যাবে। দলের সঙ্গে থাকা বিসিবির
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান চ্যানেল আই অনলাইনকে
তেমনটাই জানিয়েছেন।

গত ১৪ মার্চ চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে
টেস্ট দেন সানি। আর ১৫ মার্চ টেস্ট নেওয়া হয় তাসকিনের।

সানির টেস্টে রিপোর্ট দেওয়ার কথা  ছিলো ১৬ মার্চ। আর তাসকিনের ফলাফল পাওয়ার কথা ২২ মার্চের মধ্যে।

টেস্টের ফলে কোনো সমস্যা না থাকলে ২১ মার্চ অস্ট্রেলিয়ার ম্যাচের পরে পুরো টুর্নামেন্ট খেলবেন এই দুই বোলার।

বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ।

জয় পাওয়া ওই ম্যাচের পর তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনে আইসিসি।

বিষয়:টি২০ বিশ্বকাপ ২০১৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…