চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন-মিরাজের চোট, বিশ্রামে মোসাদ্দেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপাজয়ী আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপাজয়ী আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগের সময়ে চোট পেয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। মঙ্গলবার শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ড খেলতে পারছেন না দুজনে। সঙ্গে বিশ্রাম চাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতকে ছুটি দেয়া হয়েছে। সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে শিরোপাজয়ী আবাহনীর এ তিন সদস্য থাকছেন বিশ্রামে।

তাসকিন, মিরাজ ও মোসাদ্দেকের না খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, তাসকিনের পিঠে আর মিরাজের কাঁধে হালকা চোট আছে। চোট গুরুতর না হলেও বিশ্রামে থাকাই ভাল তাদের জন্য। যদি ম্যাচ না খেলার প্রেসক্রিপশন তাদের দেননি। সতর্কতা থেকেই খেলছেন না তিন তারকা।

ওমরাহ পালন করতে যাওয়ায় খেলতে পারছেন না ইস্ট জোনের মুমিনুল হক ও সাউথ জোনের ইমরুল কায়েসও। আইপিএল খেলায় বিসিএলে নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন তামিম ইকবালও।

অন্যদিকে রুবেল হোসেন গ্রামের বাড়ি বাগেরহাটে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন! সাউথ জোনের এই পেসারকে নাও দেখা যেতে পারে চতুর্থ রাউন্ডে। বাকি ক্রিকেটাররা মঙ্গলবার নেমে পড়বেন বড় দৈর্ঘ্যের ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগটি খেলতে। জাতীয় দলের অনেক তারকা অনুপস্থিত থাকলেও মুশফিক-মাহমুদউল্লাহ-লিটন-সৌম্য-আশরাফুলরা থাকবেন মূল আকর্ষণ হয়ে।

তিন রাউন্ড চলার পর প্রিমিয়ার লিগের কারণে বিসিএলে পড়েছিল দুই মাসের লম্বা বিরতি। ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া ঢাকা লিগ শেষ হয় ৫ এপ্রিল। প্রিমিয়ার লিগের বিরতি পড়ার আগে প্রতিটি দলই একবার করে মুখোমুখি হয়েছে অন্য দলগুলোর। বিসিএল ডাবল লিগ পদ্ধতিতে হওয়ায় আরও একবার করে নিজেদের মধ্যে মুখোমুখি হওয়ার পালা চার দলের।

Reneta

১০-১৩ এপ্রিল সিলেটে লড়বে নর্থ জোন ও সেন্ট্রাল জোন। একই তারিখে বগুড়ায় সাউথ জোনের মুখোমুখি হবে ইস্ট জোন। পঞ্চম রাউন্ড ১৭-২০ এপ্রিল, বগুড়ায়; লড়বে ইস্ট জোন ও নর্থ জোন। রাজশাহীতে অপর ম্যাচে সাউথ জোন খেলবে সেন্ট্রাল জোনের বিপক্ষে।

ষষ্ঠ ও শেষ রাউন্ড ২৪-২৭ এপ্রিল। খুলনায় মুখোমুখি হবে নর্থ-সাউথ। আর রাজশাহীতে লড়বে ইস্ট-সেন্ট্রাল।

বিসিএলের প্রথম ধাপের তিন রাউন্ড শেষে নর্থ জোন ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্ট জোন। সাউথ জোন ২৬ ও সেন্ট্রাল জোনের পয়েন্ট ১৯।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাসকিনবাংলাদেশ ক্রিকেট লিগমিরাজমোসাদ্দেকলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপনের বড় পরিকল্পনা

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ

মে ১১, ২০২৬

সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১১, ২০২৬

বব মার্লেকে নিয়ে যে ৪ সিনেমা না দেখলেই নয়

মে ১১, ২০২৬

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT