চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন পারফেক্ট, তার বিকল্প মাথায় আসেনি: সৌরভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

পরিচালক হওয়ার স্বপ্ন নিয়েই চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত হয়েছিলেন তরুণ নির্মাতা সৌরভ কুণ্ডু। সেই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে তার। এরইমধ্যে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নামও ঘোষণা করেছেন তিনি। ছবিটি নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন নির্মাতা।

অ্যাকশন ক্রাইম থ্রিলার নির্ভর এই ছবিটির শুটিংপূর্ব কাজ নিয়ে ব্যস্ত সৌরভ। জানালেন, তার প্রথম ছবির নাম ‘গিরগিটি’। আর এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তারকা অভিনেতা তাসকিন রহমান।

কিন্তু ক্রাইম থ্রিলার নির্ভর ছবির গল্পে তাসকিন কেন, তাও আবার নিজের প্রথম ছবিতে?-এমন প্রশ্নে সৌরভ জানালেন: আমি গল্পের ডিমান্ডের বাইরে যেতে চাই না। গল্প যা ডিমান্ড করে অন্তত তার কাছাকাছি বিষয়গুলো আমি আামার চলচ্চিত্রে দেখানোর চেষ্টা করছি। তাসকিন যে চরিত্রটি প্লে করতে যাচ্ছে, আমি মনে করি এটা আমার ছবির গল্পে যে ছেলেটা আছে, এটাতে তাসকিন ই পারফেক্ট। তার বিকল্প মাথাতেই আসেনি।

তাসকিনের বিপরীতে এই ছবিতে আর কাকে দেখা যাবে, জানতে চাইলে সৌরব বললেন: এই মুহূর্তে দুজনের সাথে কথা হচ্ছে। তাদের কেউ এখনো লক করেনি, তাই এখনি আমরা ঘোষণা দিতে পারছি না।

নির্মাতা জানালেন আসছে ডিসেম্বরে শুরু হবে ‘গিরগিটি’র শুটিং। তারআগেই একটি সংবাদ সম্মেলন করে নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে বিস্তারিত জানাবেন।

আপ স্টুডিওর ব্যানারে নির্মিতব্য ‘গিরগিটি’ চলচ্চিত্রের গল্প ভাবনায় আছেন সোহেল রানা, ছবির সংলাপ ও চিত্রনাট্য তৈরী করছেন শাহজাহান সৌরভ।

Reneta

সাম্প্রতিক সময়ের অন্যতম দর্শক নন্দিত বাংলা ছবি ‘ঢাকা অ্যাটাক’-এর মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন সৌরভ। দীপঙ্কর দীপনের পরিচালনায় ব্যবসা সফল এই ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি। একই নির্মাতার ‘ঢাকা ২০৪০’ নামের চলচ্চিত্রে ফার্স্ট এডি হিসেবে কাজ করেন সৌরভ। তার মাঝখানে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘গ্রাস’-এ চিফ এডি হিসেবেও কাজ করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা অ্যাটাকতাসকিনদীপঙ্কর দীপনলিড বিনোদনসৌরভ কুণ্ডু
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

এপ্রিল ২৫, ২০২৬

বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা, অ্যামনেস্টির ভ্রমণ সতর্কবার্তা

এপ্রিল ২৫, ২০২৬

পর্তুগালের আজ ৫২ তম স্বাধীনতা ও গণতন্ত্র দিবস

এপ্রিল ২৫, ২০২৬

পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক তৎপরতা শুরু

এপ্রিল ২৫, ২০২৬

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT