চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের স্বপ্নের উইকেট ওয়ার্নার-স্মিথ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৫৮ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের মাটিতে এই প্রথম টেস্ট খেলার অপেক্ষায় তাসকিন আহমেদ। তাও আবার অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। অন্য সবার চেয়ে এই ডানহাতি পেসার একটু বেশিই রোমাঞ্চিত।  জানালেন সুযোগ পেলে দলকে জেতানোর মতো স্পেল করতে চান। অকপটে স্বীকারও করলেন, তার স্বপ্নের উইকেটের মধ্যে এই দলটির ওয়ার্নার এবং স্মিথ রয়েছেন।

প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দলে মোস্তাফিজ-শফিউলদের সঙ্গী তাসকিন। সোমবার মিরপুরে অনুশীলন সেরে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ভাবনার কথা জানিয়েছেন।

‘টেস্ট ক্রিকেটের প্রত্যেকটি উইকেটই মূল্যবান। তাদের টপঅর্ডারে যারা আছেন, সবাই খুব ভালো ফর্মে আছেন। আমার স্বপ্নের উইকেটের মধ্যে ওয়ার্নার- স্মিথ আছে ।’

প্রতিপক্ষকে ঘায়েল করতে হোম গ্রাউন্ডে প্রতিবারই স্পিন সহায়ক উইকেটে ভরসা রাখে বাংলাদেশ। তাতে সফলতার হারই বেশি। মিরপুরে স্পিন উইকেটই হতে পারে ২৭ আগস্ট থেকে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে। সেখানে পেসাররা কতটুকু কী করতে পারবেন তা নিয়ে প্রশ্ন থাকেই। একজন পেসারের জন্য উইনিং স্পেল করা তো চাট্টিখানি কথা নয়। সংবাদ সম্মেলনে উইকেটের ব্যাপারটি আসতেই তাসকিন এবার ব্যাখ্যায় গেলেন।

‘উইনিং স্পেল মানে পাঁচ-সাতটা উইকেট নেয়া নয়। বরং ভালো কিছু ওভার করা। দেখা গেলো স্পিনাররা পাঁচ-সাতটা উইকেট নিয়েছে। এর মাঝখানে দুইটা উইকেট নিয়ে নিলাম। যা দলের উপকারে আসবে। এমন কিছুই করতে চাই। পুরনো বলে রিভার্স সুইংটা করতে চাই। এ সব নিয়ে কাজ করছি। আশা করি ভবিষ্যতে অনেক কাজে দিবে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT