তারকাকথন

তাসকিনের সঙ্গে মীরের যে স্মৃতি

তাসকিনের সঙ্গে মীরের যে স্মৃতি

ভারতীয় জনপ্রিয় উপস্থাপক ও মীরাক্কেল খ্যাত মীর আফসার আলী বাংলাদেশের সফল পেসার তাসকিন আহমেদকে নিয়ে তার পুরনো দিনের কিছু স্মৃতি ফেসবুকে শেয়ার করেছেন। তাসকিনের সঙ্গে তোলা সেই সাদা-কালো ছবিটিও পোস্ট করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে মীর লিখেছেন: কয়েক বছর আগে সম্ভবত ২০১২ সালে। ঢাকার ফ্লাইট ধরার জন্য কলকাতার এয়ারপোর্টে অপেক্ষা করছি, হঠাৎ এ ছেলেটি মিষ্টি মুখে এগিয়ে এসে ছবি তুলতে চাইলো। অনেক পরে এক পরিচিতর কাছ থেকে জানতে পেরেছিলাম ছেলেটির নাম তাসকিন আহমেদ।

প্রঙ্গগত জানিয়ে রাখি, এর নিচে পোস্ট করার ছবিটাও আমাকে পাঠিয়ে ছিলেন ওই বাংলাদেশের বন্ধুটি।

হায়দরাবাদে তাসকিন যখন রাহুলের উইকেট নিলো ম্যাচের প্রথম ওভারে তখন ওই দিনটার কথা মনে পড়ে গেল।

বিষয়:তাসকিন মীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…