চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের বিকল্প ভাবনায় নির্বাচকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
গত মাসজুড়ে উল্লসিত এই তাসকিনকে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না

গত মাসজুড়ে উল্লসিত এই তাসকিনকে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না

চোট গুরুতর, সেটি আঁচ করা যাচ্ছিল মাটিতে লুটিয়ে থাকা তাসকিন আহমেদের অবয়ব দেখেই। শুক্রবার রাতে বিপিএলের ম্যাচে গোড়ালিতে চোট পাওয়া এ পেসারের নিউজিল্যান্ড সফরের আশা পুরোপুরি শেষ না হলেও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়া একরকম নিশ্চিত। গোড়ালির লিগামেন্ট কিছুটা ছিঁড়ে যাওয়ায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে চলতি বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ২২ উইকেট নেয়া তাসকিনকে।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজের ম্যাচ আগামী ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজের আশা একরকম ছেড়েই দিয়েছেন তাসকিনও। মুঠোফোনে জানালেন ভাবনায় এখন টেস্ট সিরিজ, ‘ডাক্তার বলেছে খেলায় ফিরতে তিন সপ্তাহ লাগবে। ওয়ানডে সিরিজ মিস হবে, এখন টেস্টে যদি হয়। অ্যাঙ্কেলের লিগামেন্ট স্প্রেইন। গ্রেড থ্রি। লিগামেন্ট হালকা ছিঁড়ে গেছে।’

ওয়ানডের জন্য তাসকিনের বিকল্প ভাবা শুরু করেছে বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, শফিউল ও ইবাদতের মধ্যে থেকে কাউকে নেয়া হাতে পারে। আর তাসকিনের বিকল্প আমরা আগামীকাল জানিয়ে দেব।

শুক্রবার মিরপুরে বিপিএলের রাতের ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন তাসকিন। নবম ওভারের চতুর্থ বলের ঘটনা, অলোক কাপালির বলে ছক্কা হাঁকান চিটাগং ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। বলের দিকে তাকিয়ে থাকতে থাকতে বাউন্ডারি দড়ির সঙ্গে জড়িয়ে যায় তাসকিনের বাঁ-পা। তাতেই ঘটে বিপত্তি।

দড়ির সঙ্গে পা পেঁচিয়ে যাওয়ায় মাটিতে পড়ে যান তাসকিন। চোট পান গোড়ালিতে। টিভি স্ক্রিনেই বোঝা যাচ্ছিল, বড় রকমের চোটেই পড়তে চলেছেন। হলও সেটাই।

তাসকিনের বিকল্প ভাবনায় থাকা শফিউল এবারের বিপিএলে ১১ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। পেসার হান্ট থেকে উঠে আসা তরুণ ইবাদত বিপিএলে তাসকিনেরই সতীর্থ। তাসকিনের চোটে পড়ার ম্যাচেই শিকার করেন ৪ উইকেট। হন ম্যাচসেরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন আহমেদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিস্থিতি যেমনই হোক গোল করতে পারব: হ্যারি কেন

জুলাই ৩, ২০২৬

‘শাহ সিমেন্ট-ইমা’ মিডিয়া কাপে চ্যানেল আইয়ের দুই জয়

জুলাই ৩, ২০২৬

শেষ ষোলোর টিকিট খুঁজতে আর্জেন্টিনার এই একাদশ?

জুলাই ৩, ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জুলাই ৩, ২০২৬

৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT