চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের ফিরে আসা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:০৮ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
গত মাসজুড়ে উল্লসিত এই তাসকিনকে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না

গত মাসজুড়ে উল্লসিত এই তাসকিনকে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না

সিলেট থেকে: ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন তাসকিন আহমেদ। বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে সর্বোচ্চ ১৪ উইকেট সিলেট সিক্সার্সের এ পেসারের। শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে নিয়েছেন ৪ উইকেট। যার মধ্যে আছে প্রথমবার নামা বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের উইকেটও। মাঠে করা তাসকিনের উড়ন্ত উদযাপনের রেশ অবশ্য ম্যাচ শেষে থাকেনি দল হেরে যাওয়ায়।

‘ম্যাচ হারলে একটু খারাপ লাগে। এই ম্যাচটা জেতার খুব ইচ্ছে ছিল। চেষ্টা করেছি। খুবই ভালো ব্যাটিং সহায়ক উইকেট। ১৯৪ রান করে হারাটা মোটেও উচিত হয়নি। একটু দুঃখজনক। কিছু কিছু ভুল হয়েছে। কিছু ক্যাচ ড্রপ, কিছু বাজে ওভার। সবমিলিয়ে এটা দলীয় খেলা। ব্যক্তিগত পারফরম্যান্সে উইকেট পেয়েছি চারটি, শুধু সেজন্যই আমি খুশি না। ঠিক আছে, আমি ভালো ভালো চারটি উইকেট পেয়েছি, কিন্তু দিন শেষে এটা দলীয় খেলা।’

হারের কারণে তাসকিন হতাশ। সেটি হওয়ারই কথা। তবে বাংলাদেশ দলের জন্য এ পেসারের ফর্মে ফেরা বড় এক সুসংবাদই। বিপিএল শেষ করেই টিম টাইগার্স যাবে নিউজিল্যান্ড সফরে। পেস বোলারদের দাপট দেখানোর উর্বর ভূমিতে যেতে নিশ্চয়ই পাখির চোখ করবেন তাসকিন।

চোটে পড়ার পর থেকে অনেকদিন হল জাতীয় দলের বাইরে তাসকিন। বিপিএলে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নিউজিল্যান্ডগামী বিমানে চড়ার টিকিটও পেয়ে যেতে পারেন। বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ সফরের দলে থাকার চেয়ে খুশির আর কী হতে পারে!

সিলেট সিক্সার্সে তাসকিন কোচ হিসেবে পেয়েছেন পাকিস্তান কিংবদন্তি পেসার, রিভার্স সুইয়ের রাজা ওয়াকার ইউনুসকে। অনেক কিছুই যে শিখে নিচ্ছেন তার প্রতিফলনও দেখা যাচ্ছে বোলিংয়ে। যদিও তাসকিন বলছেন যা শিখছেন তা টুর্নামেন্টের মধ্যে কাজে লাগানো কঠিন। মাথায় ও খাতায় রাখছেন পরে কাজে লাগাবেন বলে।

‘ওয়াকার আমাদের সবাইকে সাহায্য করছে, উৎসাহিত করছে। গ্রিপ, সুইং, ভেরিয়েশন এসবে সাহায্য করছে। আসলে সত্যিটা বলতে কিছু শিখতে একটু সময় লাগে। টুর্নামেন্টের মাঝে চাইলেই কিছু শেখা যায় না। চেষ্টা করছি নোট ডাউন করে রাখার। আমরা যারা তরুণ বোলাররা, আমি, রানা, ইবাদত, আল-আমিন ভাই সবাই শেখার চেষ্টা করছি। এগুলো ভবিষ্যতে কাজে লাগবে। এখন তবুও কিছুটা এক্সিকিউট করার চেষ্টা করছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাসকিনবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে প্যারাগ্লাইডারকে ধাক্কা দিল বিমান

মে ২৫, ২০২৬

নদীর সাথে দেশের ভাগ্য জড়িত: পানিসম্পদ মন্ত্রী

মে ২৫, ২০২৬

গাইবান্ধায় ট্রাক চাপায় সাবেক দায়রা জজ নিহত

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে সংবাদ সম্মেলন

মে ২৫, ২০২৬

”তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়”

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT