চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের কোনো ‘ডে অফ’ নেই!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

ভীষণ ব্যস্ত ‘ঢাকা অ্যাটাক’-এর সেই জিসান ওরফে তাসকিন রহমান। গেল নভেম্বর থেকে তার দিন কাটছে লাইট-ক্যামেরার ঝলকানির মধ্যে! এমনকি গভীর রাত পর্যন্ত শুটিং করতে হচ্ছে শুধুমাত্র শিডিউল মেলানোর জন্য। এই অভিনেতার হাতে বর্তমানে আছে সাতটি চলচ্চিত্র। তাসকিন জানালেন, তার কোনো ‘ডে অফ’ নেই!

পরিচালক সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, এম রাহিমের ‘শান’, দীপঙ্কর দীপনের ‘ঢাকা ২০৪০’, ‘অপারেশন সুন্দরবন’, সৌরভ কুন্ডু’র ‘গিরগিটি’, ফয়সাল আহমেদ ও সানী সানোয়ারের ‘মিশন এক্সট্রিম’ ও সাইফ চন্দনের ‘ওস্তাদ’। এসব ছবিতে কাজ করছেন তাসকিন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) শুটিংয়ের মাধ্যমে ‘ক্যাসিনো’ শেষ করছেন তাসকিন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তাসকিন বলেন, সোম-মঙ্গলবার দুদিন কাজের মাধ্যমে ক্যাসিনো শেষ করছি। মঙ্গলবার (৭ জানুয়ারি) শুটিং করছি ৩০০ ফিট একালায়। এরমধ্যেই চলছে ‘ওস্তাদ’র শুটিং। অনেক ম্যানেজ করে দুদিন সময় দিয়ে ‘ক্যাসিনো’ শেষ করছি।

ক্যাসিনো’র পরেই তাসকিন বুধবার সাইফ চন্দনের ‘ওস্তাদ’ ছবিতে শুটিং করবেন একদিন। পরে আরেকদিন সময় দেবেন এই ছবির কাজে। তাসকিন বলেন, ওস্তাদের পর পরই ১৮ জানুয়ারি পর্যন্ত ‘মিশন এক্সট্রিম’-এর টানা শুটিং। এ ছবির শিডিউলের পরদিনই ২৪ জানুয়ারি পর্যন্ত যোগ দেব ‘শান’-এ। শানের পরেই শুরু করবো নতুন সিনেমা ‘গিরগিটি’। কয়েকদিন শুটিং করে তারপর শানের গানের শুটিংয়ে মুম্বাই যাবো। সেখান থেকে ফিরে আবার ‘অপারেশন সুন্দরবন’-এ যোগ দেব।

নিজের এই ব্যস্ত সিডিউল নিয়ে তাসকিন বললেন, গত নভেম্বর থেকে একটার পর একটা ছবির করে যাচ্ছি। হয়তো নিজের জন্য সময় বের করতে পারতাম, কিন্তু শুটিং ওয়েদার অনেক সময় প্রতিকূলে ছিল না, ঠিকমতো কাজ করা সম্ভব হয়নি। নতুন করে সিডিউল মিলিয়ে কাজ করতে হচ্ছে বলে বেগ পেতে হচ্ছে। তাই এখন কোনো ‘ডে অফ’ পাচ্ছি না। তারপরেও কাজটাকে প্রাধান্য দিচ্ছি, ভালো কাজের চেষ্টা করছি।

তিনি বলেন, প্রতিটি ছবিতে একটা থেকে অন্য চরিত্রে যেতে চ্যালেঞ্জ নিতে হচ্ছে। তবে এটাকে উপভোগ করছি। ছবিগুলো হাতে নেওয়ার কারণ, ম্যাক্সিমাম ছবির গল্প ও নির্মাতা ভালো। আমার মনে হয়েছে, এমন জনরার ছবি এ মুহূর্তে প্রচুর দরকার।

Reneta

নতুন আরো একটি কাজের কথাও বললেন তিনি। তবে সেই প্রজেক্টটি নিয়ে আপাতত চুপ থাকছেন এই অভিনেতা। বললেন, নতুন প্রজেক্ট নিয়ে কথা চলছে। মার্চে শুরু হতে পারে। এ কাজটি করতে পারলে ব্লাস্ট কিছু হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন সুন্দরবনগিরগিটিচলচ্চিত্রঢাকা অ্যাটাকতাসকিন রহমানদীপঙ্কর দীপনমিশন এক্সট্রিমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬

শুক্রবার পুনঃপ্রচার হবে ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT