আন্তর্জাতিক

তালেবান সরকার ৭২ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে: জাতিসংঘ

তালেবান সদস্যরা অস্ত্র হাতে অবস্থান করছে, নিরাপত্তা পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে তালেবান সদস্যরা অস্ত্র হাতে অবস্থান করছে, নিরাপত্তা পরিস্থিতি ও সামরিক উপস্থিতি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রায় শতাধিক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয় দেশটিতে। যার বেশিরভাগ তালিবানের দ্বারা হয়েছে বলে জানায় জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ প্রধান নাদা আল-নাসিফ জানান, তালেবানের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ প্রদর্শনের পরেও এমন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আগস্ট থেকে নভেম্বরের মধ্যে দেশটির প্রায় শতাধিক প্রাক্তন আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট প্রাক্তন সরকারি কর্মকর্তারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

যার মধ্যে নিশ্চিতভাবে ৭২ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তালেবান দ্বারা সংঘটিত হয়েছে বলে জানান তিনি।

যদিও তালেবান মুখপাত্র কুয়ারি সায়েদ খোস্তি এমন অভিযোগকে অস্বীকার করে বলেন, বিচারবহির্ভূত এসব হত্যাকাণ্ডের কোনও প্রমাণ নেই।

তিনি বলেন, আফগানের অধুনা বিলুপ্ত নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য নিহতের ঘটনা ঘটেছে তবে তা কেবলমাত্র ব্যক্তিগত শত্রুতার কারণে।

বিষয়:জাতিসংঘ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…