চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের চিফ এক্সিকিউটিভ অফিসার মিশুক মুনীরের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।
২০১১ সালের এই দিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সালজানা গ্রামে কাগজের ফুল ছবির শুটিং স্পট দেখে ঢাকা ফেরার পথে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সন্তান মিশুক মুনীর এবং চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৪র্থ মৃত্যুবার্ষিকী স্মরণে নানা কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।
তারেক মাসুদের মৃত্যুবার্ষিকীতে তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।






